Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন মোদি

২০২২-এ ১২৫ বছর পূর্ণ করবে রামকৃষ্ণ মিশন। সেই উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২-এ ১২৫ বছর পূর্ণ করবে রামকৃষ্ণ মিশন। সেই উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারত সরকারের তরফে সবরকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের তরফে। আর সেই উপলক্ষে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে, ১২৫ বছরের উৎসব উদযাপনের জন্য আগামী বছরেই বেলুড় মঠে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।

এই উৎসবের কারণেই প্রধানমন্ত্রী স্বয়ং অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ ভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। তাই মিশনের সঙ্গে মিলে যৌথ ভাবে এই পুণ্য তিথি পালনের কারণেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উদযাপনের জন্য শুধুই ভারত সরকার নয়। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তরা পাশে থাকবেন বলেও জানিয়েছে মিশন। মূলত বিদেশের ভক্তদের জন্য অনলাইনে সমস্ত অনুষ্ঠান দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেলুড় মঠ সূত্রে আরও জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানটি বেলুড় মঠেই হবে। তাতে আমন্ত্রণ জানানো হবে নরেন্দ্র মোদিকে। এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

এর আগে ২০২২ সালে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00