Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউজিসির নির্দেশে ক্লাস না করা পড়ুয়াকে পাশ করানো হয়েছে, জানালেন যাদবপুরের সহ-উপাচার্য

সহ-উপাচার্য জানান, করোনাকালে ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ইউজিসির নির্দেশ ছিল, ছাত্রছাত্রীদের সকলকেই পাশ করিয়ে দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের সেরা এই বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন প্র্যাক্টিক্যাল ক্লাস না করা পড়ুয়াকে পাশ করানো হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তরুণ নস্কর। কেন ওই পড়ুয়াদের পাশ করানো হয়েছে সেই বিষয়টি নিয়ে এবার স্পষ্ট করে জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, করোনাকালে ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশ ছিল, ছাত্রছাত্রীদের সকলকেই পাশ করিয়ে দিতে হবে। যে ছাত্রকে নিয়ে বিতর্ক ওই ছাত্রটি ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্র্যাক্টিক্যাল ক্লাস করেননি এবং ফেল করেন। কিন্তু যখন ওই পড়ুয়ার ফল প্রকাশিত হয়, তখন দেশে করোনার দাপট শুরু হয়ে গিয়েছে। তখন শুধু ওই ছাত্র নয়, আরও বেশ কয়েক জন পড়ুয়াকে ৫০ নম্বর গ্রেস দিয়ে পাশ করানো হয়েছে। চিরঞ্জীব ভট্টাচার্য আরও জানান , এ বার ওই পড়ুয়াদের আবার ফেল করিয়ে দেওয়া হলে, তা হলে তারা দু’বছর পিছিয়ে যাবে। এর ফলে ওদের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে। সেটা খুব বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র প্র্যাক্টিক্যাল ক্লাস না করা সত্ত্বেও তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন ওই বিভাগের অধ্যাপক তরুণকান্তি নস্কর। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসেরও নজরে আনেন। তরুণকান্তি নস্করের অভিযোগ, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ওই পড়ুয়া এক দিনও তাঁর ‘কম্পিউটার এডেড ড্রাফটিং’-এর ক্লাস করেনি। ওই পড়ুয়া তখন ওই দ্বিতীয় বর্ষে পড়ত। এর পর তরুণকান্তি নস্কর ‘সেশনাল মার্কশিট’-এ লিখে দেন, ওই ছাত্র অনুপস্থিত। এর ফলে ওই পড়ুয়া ওই বিষয়ে অকৃতকার্য হয়। তবে কোভিড পরিস্থিতির কারণে ওই পড়ুয়া-সহ আরও বেশকয়েকজন পড়ুয়াকে গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হয় ইউজিসির নির্দেশে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00