Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সবাই তৃণমূলে আসবে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার এই বিষয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাইরন বিশ্বাস যেমন তৃণমূলে এসেছেন। ঠিক তেমনি একে একে সবাই তৃণমূলে আসবেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন করেন। তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে প্রশ্ন করা হয়, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন?’ ক্যামেরার দিকে না তাকিয়ে তিনি বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’

উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হওয়ার পরে ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস। তৃণমূলে যোগ দিয়ে অভিষেকের পাশে বসে বাইরন বলেন, ‘সাগরদিঘিতে যে জয়ী হয়েছিলাম, তার পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। বরবারই আমরা তৃণমূল করে আসছি। তৃণমূলের কাছ থেকে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত টিকিট পাইনি বলেই কংগ্রেসের কাছ থেকে টিকিট নিতে হয়েছিল।’ 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00