Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্ক স্ট্রিটের বহুতলে লিফট ছিঁড়ে মৃত্যু অপারেটরের

এদিন কাজ করার সময় লিফটটি ছিঁড়ে অপারেটরের উপর পড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিফট ছিঁড়ে মৃত্যু (Death) হল এক অপারেটরের। বুধবার কলকাতার পার্ক স্ট্রিটে (Park Street) একটি বহুতলে এই দুর্ঘটনা ঘটেছে। এদিন কাজ করার সময় লিফটটি ছিঁড়ে অপারেটরের উপর পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত লিফট অপারেটরের নাম রহিম খান। তিনি একবালপুরের বাসিন্দা। বুধবার পার্ক স্ট্রিটের ওম টাওয়ারে সকাল থেকে লিফট মেরামতির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুতলের তিন নম্বর লিফটটি আচমকা উপরে উঠে যায়। লিফটে কেন এমন সমস্যা হল তা দেখতে উঁকি মারেন লিফটের অপারেটর রহিম। আর ঠিক সেই সময়েই লিফটটি ছিঁড়ে পড়ে যায়। হুড়মুড়িয়ে সেটি রহিমের মাথার উপর এসে পড়ে। তিনি লিফটের নীচে চাপা পড়ে যান।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই বহুতলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও। তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। বহুতলের কর্মচারীদের অভিযোগ, লিফটে সমস্যা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সমস্যা হয়েছে। মেরামতি করার বিষয়ে কর্তৃপক্ষের অনীহা রয়েছে বলে দাবি তাঁদের। এর আগে লিফট মাঝপথে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00