Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগস্ট থেকে মাত্র ১৫৭টি বেসরকারি বাস বাতিল হবে, দাবি পরিবহণমন্ত্রীর

রাজ্যের পরিবহণমন্ত্রীর দাবি, অগস্ট থেকে ডিসেমর পর্যন্ত মাত্র ১৫৭টি বেসরকারি বাস বাতিল হবে। তাছাড়াও রাস্তায় ৭০ হাজার ক্যাব থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) রায় অনুযায়ী আগামী ১ অগস্ট থেকে ১৫ বছরের বেশি পুরাতন বাস রাস্তায় নামতে পারবে না। সেই হিসাবে সারা রাজ্যে সংখ্যাটা প্রায় কয়েক হাজার। এর মধ্যে শুধুমাত্র কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকায় বসে যাবে ২৫০০’র-ও বেশি বাস। এই অবস্থায় রাজ্যের পরিবহণমন্ত্রী(Transport Minister of West Bengal) স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakrabarty) দাবি করছেন, ‘অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ১৫৭টি বেসরকারি বাস(Private Bus) বাতিল হবে। বেসরকারি বাস মালিকেরা যে দু’আড়াই হাজার বাস বাতিলের কথা বলছেন, তা আদৌ সত্যি নয়।’ তিনি এখানেই থেমে থাকেননি, বাস না থাকার কারণে যে চূড়ান্ত যাত্রী দুর্ভোগের কথা ভেবেই সবাই আশঙ্কিত তাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তিনি জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে শহরে কমপক্ষে এক হাজার বিকল্প পরিবহণ পরিষেবা দিতে গাড়ি নেমেছে। এ ছাড়াও প্রায় ৭০ হাজার অ্যাপ ক্যাবও রাস্তায় চলে। তাই সাধারণ যাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়।’ মন্ত্রীর এহেন বক্তব্য আর দাবি ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে উঠেছে।

বেসরকারি বাস মালিকদের সংগঠনদের দাবি, কলকাতা হাইকোর্টের ২০০৯ সালের এক নির্দেশে বাতিল হতে পারে কলকাতা শহরে চলাচল করা কয়েক হাজার বেসরকারি বাস। কিন্তু সেই তথ্য মানতে নারাজ খোদ রাজ্যের পরিবহণমন্ত্রী। পরিবেশকর্মী সুভাষ দত্তের ২০০৯ সালে করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেলে আর কোনও বাস Kolkata Metropolitan Development Authority বা KMDA এলাকায় চালানো যাবে না। শহর কলকাতার পরিবেশ রক্ষার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। তাই হাইকোর্টের সেই রায় এখনও কার্যকর। আর সেই রায় মেনেই আগামী ১ অগস্ট থেকে শহর কলকাতার বুকে ১৫ বছরের পুরাতন বাস রাস্তায় দেখা যাবে না। কিন্তু বেসরকারি বাস মালিকদের সংগঠনের দাবি পরিবণমন্ত্রী হয় ভুল তথ্য পেয়েছেন না হয় মিথ্যা বলছেন।

সিটি সার্বাবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহার দাবি, ‘শুধু মাত্র বেলতলা মোটর ভেহিক্‌লসেই আগামী ছ’মাসে প্রায় ৫০০ বেসরকারি বাস বাতিল হবে। হাওড়া মোটর ভেহিক্‌লসে বাতিল হবে প্রায় আড়াইশো থেকে তিনশো গাড়ি। হাওড়ায় এমন রুটও রয়েছে, যার ৭০ শতাংশ গাড়িই বসে যাবে। আলিপুর এবং বারাসত মোটর ভেহিক্‌লসেও অনেক গাড়িও বাতিল হবে। বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি সংখ্যা দিয়ে কোনও দাবি করতে চায় না। প্রথমত, গাড়ির তেলের দাম বেড়েছে লিটারে ৩০ টাকা করে, তাতে অপারেশনাল খরচ বেড়েছে আড়াই হাজার টাকা। যেখানে আয়-ব্যয়ের সমতা রাখা যাচ্ছে না, সেখানে পুরনো বাস উঠে গেলে নতুন গাড়ি নামবে কী ভাবে? দ্বিতীয়ত, বছর বছর যে সব নতুন গাড়ি রাস্তায় নেমেছে, তাতে রিপ্লেসমেন্ট হয়েছে। সামগ্রিক গাড়ির সংখ্যা বাড়েনি। অ্যাপ ক্যাব বড়লোকেদের জন্য, গরিবের যানবাহন আজও বাস।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00