Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় সারমেয় ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ

সকালে মহিলা শেডের নিচে গিয়ে দেখেন চাপ চাপ রক্ত পড়ে আছে ওই জায়গায়। তারপরেই বাড়ে সন্দেহ। এলাকাতেই খোঁজ করেন কুকুরটির।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় সারমেয় (DOG) ধর্ষণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বৃদ্ধ। জানা গিয়েছে অভিযুক্তের বয়স ৭২। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার (ARREST) করেছে পুলিশ (POLICE)। পাটুলির ঘটনা।

অভিযুক্তের নাম দুলাল সরকার। দুলাল পাটুলির বাসিন্দা। জানা গিয়েছে, একজন মহিলা বাড়ির বারান্দা থেকে দেখতে পেয়েছিলেন একটি কুকুরকে নিয়ে শেডের নিচে ঢুকছেন দুলাল। কুকুরটিকে অস্বাভাবিক শান্ত অবস্থায় দেখে সন্দেহ হয়েছিল মহিলার। তখন প্রায় রাত ৩ টে। পরের দিন সকালে মহিলা শেডের নিচে গিয়ে দেখেন চাপ চাপ রক্ত পড়ে আছে ওই জায়গায়। তারপরেই বাড়ে সন্দেহ। এলাকাতেই খোঁজ করেন কুকুরটির। অবশেষে কুকুরটিকে খুঁজে পেয়ে তাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে যান ওই মহিলা। চিকিৎসকরা কুকুরটির স্বাস্থ্য পরীক্ষা করে জানান, ওই কুকুরের ওপর যৌন অত্যাচার করা হয়েছে। যৌন অত্যাচারের ফলেই হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ।

আরপরেই মহিলা যান পাটুলি থানায়। ওই বৃদ্ধের নামে দায়ের করেন অভিযোগ। এরপরেই ৭২ বছরের দুলাল সরকারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। অভিযুক্ত মানসিক ভারসাম্য হারিয়েছে কি না, তা খতিয়ে হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কুকুরের ওপর যৌন নির্যাতন ও খাবারে বিষ মিশিয়ে কুকুরকে খুনের ঘটনা ঘটে থাকে বিভিন্ন জায়গায়। করা হয় মারধর। তা বেআইনি বলে বারবার প্রচার করেছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন, পুলিশ ও আইনজীবীরা। কুকুরের ওপর এই ধরণের অত্যাচারের জন্য র‍য়েছে কড়া শাস্তি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00