Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাইক্রোফোনে মুড়ল নীলরতন, শোনা যাবে গান

সেন্ট্রালাইজড পাবলিক অ্যাড্রেস সিস্টেম চালু করার জন্য গোটা হাসপাতাল চত্বরে ৭০টি মাইক্রোফোন বসানো হয়েছে। সেখানে শোনা যাবে গানও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ‘হাসপাতালে পরিবেশ সুন্দর থাকলে রোগির অসুখ অর্ধেক সেরে যায়।’ সেই বার্তায় ভরসা ও বিশ্বাস রেখে কলকাতার(Kolkata) নীলরতন সাহা মেডিকেল কলেজ ও হাসপাতালে(NRS Medical College and Hospital) এক অভিনব সিদ্ধান্ত বাস্তবায়িত করা হল। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির(Rogi Kalyan Samiti) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গোটা হাসপাতাল চত্বরকে সেন্ট্রালাইসড পাবলিক অ্যাড্রেস সিস্টেমে(Centralized Public Address System) মুড়ে দিতে। সেই সিদ্ধান্ত মোতাবেক শনিবার থেকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেল এই সেন্ট্রালাইজড পাবলিক অ্যাড্রেস সিস্টেম। সেই পরিষেবা চালু করার জন্য গোটা হাসপাতাল চত্বরে ৭০টি মাইক্রোফোন বসানো হয়েছে।

নীলরতন সাহা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তরফে জানা গিয়েছে, সেন্ট্রালাইসড পাবলিক অ্যাড্রেস সিস্টেম চালু করতে গোটা হাসপাতাল চত্বরকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। এই পরিষাবা চালু হওয়ায় এবার হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের দুর্ভোগ অনেকটাই কম হবে। কেননা এই হাসপাতালে গ্রাম বাংলা থেকে অনেকেই আসেন যারা প্রথমবারের জন্য এই হাসপাতালে আসছেন। তাঁরা অনেকেই জানেন না ঠিক কোন পরিষেবা ঠিক কোথায় গেলে পাওয়া যাবে। এবার থেকে সেই হয়রানি অনেকটাই দূর হবে বলে আশা করছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যরা। তাঁরা এটাও জানিয়েছেন যে এই পরিষেবার মাধ্যমে রোগীদের বিভিন্ন বিষয়ে ও হাসপাতালের বিভিন্ন বিষয়ে ঘোষণা করা যাবে যা হাসপাতাল চত্বরে থাকা সকলেই শুনতে পাবেন। বাকি সময়ে এখানে হালকা শব্দে বাজবে নানান মিউজিক ও রবীন্দ্রসঙ্গীত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00