Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনের জ্যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই চারটি বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: নিউটাউনের জ্যোতি নগরে মকর সংক্রান্তির সকালে ভয়ংকর আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কাল ধোঁয়া দেখে ছুটে আসে সবাই। প্রথমে একটি বাড়িতে আগুন(Fire) লাগে, পরে ওই বাড়ির সিলিন্ডারে(Cylindar) বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে যায় আরো বেশ কয়েকটি বাড়িতে। পুলিশ এবং দমকলে (Fire Brigade)খবর দেওয়া হলেও গলি রাস্তা হওয়ায় দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পায়। যদিও স্থানীয়রা পাশের জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি।

কিভাবে আগুন লেগেছে এখনো জানা সম্ভব হয়নি, তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। স্থানীয় মানুষ অভিযোগ করে ওইসব এলাকায় রাস্তাঘাট গুলির অবস্থা ভালো নয়। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের ঘটনাস্থলে পৌঁছতে বাধা পেতে হয়। শুধু নিউটাউনের(Newtown) বাগজোলা খাল সংলগ্ন জ্যোতিনগর এলাকায় নয়, বিধাননগর কর্পোরেশনের ২০,২১,২২ নম্বর ওয়ার্ডের বাগজোলা খাল পাড়ে একাধিক অস্থায়ী দোকানে বেআইনিভাবে বিক্রি হয় পেট্রোল। ফলে সবকটি দোকানে যথেষ্ট পরিমাণে মজুদ থাকে জ্বালানি পেট্রোল। জগৎপুর(Jagatpur) থেকে যাত্রাগাছি কিংবা কেষ্টপুর(Kestopur) থেকে বাগজোলা খাল সংলগ্ন যেসব অটো রিকশা ও মোটরসাইকেল যাতায়াত করে তারা এইসব দোকান থেকে প্রতিদিন বেশি দাম দিয়ে পেট্রোল কেনে। কারণ এইসব এলাকা থেকে পেট্রোল পাম্প(Petrol Pump) বেশ কয়েক কিলোমিটার দূরে।

কিন্তু স্থানীয় মানুষজনের বক্তব্য একটাই দোকানগুলিতে যেভাবে পেট্রোল মজুদ করা থাকছে, তাতে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আর এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা যে থাকছে তা বলাই বাহুল্য। চলতি কেষ্টপুরের রবীন্দ্রপল্লি বাজারে(RabindraPally) একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং একাধিক জন অগ্নিদগ্ধ হয়ে ঝলসে গিয়েছেন। জ্যোতিনগর, প্রমোদগড়, আদর্শপল্লী, কেষ্টপুর বেআইনি পেট্রোল মজুতে জতুগৃহে পরিণত হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00