Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে সরানো হল। ওই পদে এলেন সিদ্ধিনাথ গুপ্তা। এডিজি আইবি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে(Gyanbant Singh) পাঠানো হল, রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক ও রোড সেফটি পদে। অপরদিকে রাজ্য পুলিশের ডিজিপি এসসিআরবি পদে থাকা, সিদ্ধিনাথ গুপ্তকে(Siddinath Gupta) আনা হল আইবি’র ডিজি(DG IB) পদে।এর পাশাপাশি এডিজি আইজি ট্রাফিক ও রোড সেফটি পদে থাকা আই পি এস অফিসার ডক্টর রাজেশ কুমার সিংকে বদলি করা হল রাজ্য পুলিশের এডিজি আইজি পলিসি পদে।এর আগে সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজিআইবি পদে ছিলেন। ২০১৮ সালে তিনি এ ডি জি আই বিপদে যোগ দিয়েছিলেন।

২০১৯ সালে নির্বাচনের সময় তিনি চলে যান। ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদ ডিজি আইবি পদে দায়িত্ব দেওয়া হল। অপরদিকে ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে বর্তমান রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজিআইবি পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক ও রোড সেফটি পদে। সামনের বছর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নদিয়া জেলার কালীগঞ্জে তামান্না খুন, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ সহ একাধিক ঘটনায় গোয়েন্দা বিভাগের আগাম খবর না থাকার অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে। রাজ্যে ক্রমাগত বেড়ে চলা অপরাধের ঘটনা এবং ভিন রাজ্যের দুষ্কৃতীদের আগমন ও অন্যান্য ঘটনায় আগাম খবর না দিতে পারায় রাজ্য গোয়েন্দা দফতরের দিকে আঙুল উঠেছে বিরোধীদের।

আইবি’র মতো গুরুত্বপূর্ণ বিভাগে একাধিক দক্ষ অফিসারের বদলি এবং অবসর গ্রহণ আগাম খবর তোর নেটওয়ার্ক গড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, দক্ষ অফিসারদের লর্ড সিনহা রোড থেকে বদলি করা হয়েছে বিভিন্ন জেলায়। এর ফলে আগাম খবর পাওয়ার সোর্স নেটওয়ার্ক পুরোপুরি অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত দক্ষ পুলিশ অফিসাররা। সামনের বছর নির্বাচনের আগে রাজ্য গোয়েন্দা বিভাগকে চাঙ্গা করতে তাই শীর্ষ পদে নিয়ে আসা হল দীর্ঘদিনের দক্ষ আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে। তার ওপর ভরসা রাখলো নবান্ন(Nabanna)। যাতে গোয়েন্দা বিভাগ আগাম খবরের ইনপুট দিলে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারে পুলিশ ফোর্স।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00