Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NDA সরকার বেশিদিন স্থায়ী হবে না, দলের বৈঠকে দাবি মমতার

শনিবার বিকালে কালিঘাটে দলের এক বৈঠকে মমতা সাফ জানিয়ে দেন, ‘NDA সরকার দ্রুত পড়ে যাবে। কেন্দ্রের বিজেপি সরকার বেশিদিন স্থায়ী হবে না’।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ছিল ‘আবকে বার ৪০০ পার’। দেশের জনতা বলে দিল একদমই না। শুধু বলে দিল তাই নয়, কার্যত আটকে দিল, কেড়ে নিল। আটকে দিল লক্ষ্যপূরণের পথে হাঁটা। আর কেড়ে নিল একক সংখ্যাগরিষ্ঠতা। তারপরেও জোড়াতাপ্পি দিয়ে একটা সরকার খাড়া করা হচ্ছে কেন্দ্রে। কিন্তু সেই সরকার কতদিন টিকে থাকবে তা নিয়ে যেমন সংশয় রয়েছে ওয়াকিবহাল মহলের মধ্যে, তেমনি সংশয় রয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের মধ্যেও। এবার সেই আশঙ্কাকেই তুলে আনলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ শনিবার বিকালে কালিঘাটে দলের এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, ‘NDA সরকার দ্রুত পড়ে যাবে। কেন্দ্রের বিজেপি(BJP) সরকার বেশিদিন স্থায়ী হবে না’। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।  

বস্তুত, বিজেপি চেষ্টা করছে আপ্রাণ ভাবে জোড়াতাপ্পি দিয়ে কেন্দ্রে একটা সরকার গড়ে তুলতে। যে সরকারের প্রাণ ভোমরা হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল। কিন্তু এই দুই দল ছাড়াও বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের অনান্য দলগুলিও ক্রমশ মোদি-শাহ-নাড্ডাদের ওপর চাপ বাড়াচ্ছে তাঁদের দাবিদাওয়া নিয়ে। আর সেই দাবিদাওয়ার সবকিছু যে পূরণ করা সম্ভব হবে না, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন গেরুয়া শিবিরের চালকরাও। একই সঙ্গে নিত্যদিন উস্কে উঠছে বিজেপির নির্বাচিত সাংসদদের এবং জোট শরিকদের সাংসদদের জাঋ বদলানোর সম্ভাবনা। কার্যত কেন্দ্রে নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বাধীন সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগেই প্রশ্ন উঠে গিয়েছে, আদৌ এই সরকার টিকবে তো? কংগ্রেসের তরফে তো রীতিমত এখন সংবাদমাধ্যমে বুক ঠুকে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই দেশের বুকে আরও একটা লোকসভা নির্বাচন ঘনিয়ে আসছে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহলও। এদিন মমতাও কার্যত দলের নবনির্বাচিত সাংসদ, দলের জেলা সভাপতি ও নেতাদের সেই বার্তাই দিয়ে দিলেন ঠারেঠোরে।

এদিন কালিঘাটে মমতার বাড়িতেই বসেছিল বৈঠক। সেই বৈঠকে লোকসভা নির্বাচনের জেলাওয়াড়ি ফলাফল নেত্রীর সামনে তুলে ধরা হয়। কলকাতার ওয়ার্ড ভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয়। বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রশংসাও করেন নেত্রী। কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেন কেন্দ্রের সরকারের মেয়াদ যে বেশি দিনের হবে না, সেটার ওপরেই। বস্তুত তৃণমূলের তরফে মনেই করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতেই আরও একটা লোকসভা নির্বাচনের পালা নেমে আসতে পারে দেশের বুকে। কেননা মোদি-শাহদের পক্ষে শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে চলা সম্ভব হবে না। যারা হুকুম করে অভ্যস্থ তাঁরা কীভাবে অন্যের হুকুমে চলবে। আর তাই হয়তো বিজেপি থেকেই দ্রুত কেন্দ্রের সরকার ভেঙে দিয়ে দেশকে আরও একটা লোকসভা নির্বাচনের দিকে ঠেলে দিতে পারেন মোধি-শাহ। যদিও সেক্ষেত্রে লোকসভার দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে কংগ্রেসকে দেশের রাষ্ট্রপতি কেন্দ্রে সরকার গড়ার সুযোগ দেবেন কিনা তা সময়ই বলবে। তবে তৃণমূলনেত্রী সব রকমের পরিস্থতির জন্য এদিন দলকে মানসিক ভাবে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00