Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিলল মশার লার্ভা, নোটিশ পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমশই বেড়েছে ডেঙ্গু উদ্বেগ। পাল্লা দিয়ে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছে। ফলে ডেঙ্গু মোকাবিলায় পথে নামবেন বলে আগেই জানিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই মর্মে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শন করেন অতীন ঘোষ। ক্যাম্পাস চত্বর ঘুরে দেখেন। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। এমনকি রেজিস্টারকে ধমক দেন। চারিদিকে ছড়িয়ে শুধুই জঞ্জাল। এমনকি দেখা মিলেছে মশার লার্ভার। চতুর্দিকে ডেঙ্গুর থাবা যখন চিন্তা বাড়িয়েছে তখন বিশ্ববিদ্যালয় চত্বরে কেন সঠিক পরিচর্যা নেই সেই নিয়েই প্রশ্ন উঠেছে।  এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নোটিশ ধরিয়েছে পুরসভা। 

প্রসঙ্গত, বর্ষা বাড়তেই উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। ক্রমশ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চিন্তার ভাঁজ ফেলেছে শহর কলকাতাজুড়ে। ডেঙ্গি প্রতিরোধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। মঙ্গলবার থেকে পথে নেমেছেন খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ।

দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার তরফে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। তবু শহরে ডেঙ্গি রোধ করা সম্ভব হচ্ছেনা। সেই কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

বিশেষ করে কসবা, বেহালা, যাদবপুর, নিউ আলিপুর, তপসিয়া, তিলজলা, টালিগঞ্জ, গড়িয়া, বাঁশদ্রোণী, কসবা, মুকুন্দপুর এবং খিদিরপুর এই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এই এলাকাগুলিতে সংক্রমণের হার বেড়েছে। সামনেই দুর্গাপুজো। ফলে শহরে ডেঙ্গির প্রকোপ যে আরও বাড়বে, সে আশঙ্কা আগেই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এবার নজরদারি চালাতে পথে নেমেছেন অতীন ঘোষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00