Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৯ ডিসেম্বর বঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষে ২৯  ডিসেম্বর বঙ্গ সফরে আসছেন মোহন ভগবত। সংঘের প্রধান চালক মোহন ভগবত দুদিনের সফরে কলকাতায় আসছেন। নিউটাউনে এক ব্যবসায়ীর বাড়িতে থাকবেন আর এস এস প্রধান। একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে ১জানুয়ারি কলকাতা থেকে রওনা দেবেন সংঘের প্রধান। কেশব ভবনের বদলে এবার নিউটাউনে(Newtown) এক ব্যবসায়ী বাড়িতে তার রাত্রিবাসের পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি সোমবার রাতে কলকাতা শহরে এসেছেন। মঙ্গলবার রাতের তারা ফিরে যান দিল্লিতে। আর রবিবার শহরে বছরের শেষ দিনে পা রাখবেন আরএসএস(RSS) প্রধান মোহন ভগবত। রাজনৈতিক উদ্দেশ্যে এই সফর নাকি সংঘের সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় কলকাতায় আগমন তা পরবর্তীকালে জানা যাবে।জানা গেছে,আগামী ২৯  ডিসেম্বর রাতে কলকাতায় পা রাখবেন মোহন ভগবত।

৩০ ও ৩১ ডিসেম্বর বঙ্গে থাকবেন তিনি। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। যার মধ্যে নাম রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম উপেন বিশ্বাস। একই সঙ্গে আরএসএস প্রধান দেখা করতে পারেন AIFF প্রধান কল্যাণ চৌবের সঙ্গেও। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে কেন ভিড় হল না তা নিয়ে তিনি কৈফয়ত তলব করতে পারেন সংগঠনের বঙ্গের নেতাদের কাছে।

তবে লোকসভা নির্বাচনের আগে সংঘের প্রধানের এই সফরসূচির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।আগামী বছরের জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার আগে সংঘের প্রধানের কলকাতায় আগমন এবং সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।সূত্রের খবর অনুযায়ী, আর এস এস প্রধান মোহন ভগবত ফের আগামী বছর বাইশে জানুয়ারি বঙ্গ সফরে আসবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00