Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে যানজটে অবরুদ্ধ মধ্য কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি :  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। কলকাতা থেকে দেশের সর্বত্র ওয়াকফ সংশোধনীয় আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে মহাসমাবেশের কথা আগেই জানানো হয়েছিল। সেই মতো এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছেন রামলীলা ময়দানে।

রামলীলা ময়দানে এই মহাসমাবেশের কারণে মৌলালি মোড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বহু মানুষ জড়ো হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।কিন্তু পরিস্থিতি মোকাবিলায় বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শহর কলকাতায় যাতে কোনও রকম অশান্তির সৃষ্টি না হয়, তারজন্য কড়া নজরদারি রয়েছে কলকাতা পুলিশের। মৌলালি থেকে শুরু করে রামলীলা ময়দান সহ সর্বত্র নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে।

দীর্ঘ আলোচনার পর ওয়াকফ (সংশোধনী) বিল আইনে পরিনত হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সংশোধনী আইনের ধারা অনুযায়ী, এতদিন যেকোন ও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বার বার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। কিন্তু নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। তার পর থেকেই বিজেপির তরফে বার বার প্রশ্ন তোলা হয়েছে ‘বোর্ডের একচ্ছত্র অধিকার’ নিয়ে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00