Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনশন প্রত্যাহার করলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

গত ১২ ডিসেম্বর মেডিক্যাল কলেজে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অনশন প্রত্যাহার করলেন মেডিক্যাল কলেজের (KOLKATA MEDICAL COLLEGE) পড়ুয়ারা। দীর্ঘ ১২ দিন ধরে তাঁরা অনশন চালাচ্ছিলেন কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। জানা গিয়েছে, হবে নির্বাচনও।

সোমবার সন্ধ্যায় একটি অরাজনৈতিক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন চিকিৎসক এবং সমাজকর্মী বিনায়ক সেন, মেডিক্যাল কলেজের পড়ুয়া এবং বিশিষ্টজনরা। সেই মিছিল পৌঁছে গিয়েছিল মেডিক্যাল পড়ুয়াদের অনশন মঞ্চের কাছে। এরপরে বিনায়ক সেন আন্দোলনকারীদের মুখে ফলের রস তুলে দিয়ে অনশন ভঙ্গ করান।

কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সিদ্ধান্ত, কলেজ কর্তৃপক্ষ ভোট না করালেও নির্বাচন হবে ছাত্র-ছাত্রীদের উদ্যোগেই। প্রাথমিক ভাবে বলা হয়েছে, চলতি মাসের ২২ তারিখেই হবে ভোট। আন্দোলনকারীরা বলেন, ভোট নিয়ে জানানো হবে পুলিশকে। সূত্রের খবর, নির্বাচনী প্রক্রিয়ার নজরদারি করতে পারেন বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মেডিক্যাল কলেজে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহার করার আবেদন করে তিনি বলেছিলেন, নির্বাচন হবেই। মন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি মেডিক্যাল কলেজে এসেছেন। তার ঠিক ৭ দিনের মাথায় উঠল অনশন। খবর লেখা পর্যন্ত জানা যায়নি পড়ুয়াদের নিজেদের উদ্যোগে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া নিয়ে কর্তৃপক্ষের কোনও দ্বিমত আছে বলে।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার

স্তনে ১০ কেজির টিউমারের সফল অস্ত্রোপচার মেডিক্যালের চিকিৎসকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00