Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাকাশিপাড়া থেকে চিকিৎসকের ছদ্মবেশী মাও নেতাকে ধরল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নদিয়া জেলার নাকাশিপাড়া থেকে চিকিৎসকের ছদ্মবেশে থাকা এক মাও নেতাকে(Maoist Leader) গ্রেফতার করল কলকাতার এস টি এফ(STF)। ধৃতের নাম প্রদীপ মন্ডল, বয়স ৪২। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার থানার(Diamondharbour P.S.) অন্তর্গত ভান্ডারপুরে। জিতের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, পাঁচটি কার্তুজ, মাইক্রোচিপ সহ একটি মানিব্যাগ।

একই সঙ্গে গ্রেফতার হয় তার সহকর্মী জিসান শেখ। পুলিশ সূত্রে খবর ধৃত মাও নেতা চিকিৎসকের ছদ্মবেশ নদীয়া জেলার নাকাশিপাড়া পলাশীপাড়া এলাকায় সংগ্রামী কৃষক মঞ্চ গড়ে মাও কার্যকলাপ চালাচ্ছিলেন। ধৃত মাও নেতাকে ধরার জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল ঝাড়খন্ড পুলিশ।

ধৃত মাও নেতার সঙ্গে নদীয়া জেলার হরিণঘাটা(Haringhata) এলাকার সংগ্রামী কৃষক মঞ্চের প্রতিষ্ঠাতা সুকুমার কল্যাণের ঘনিষ্ঠতা ছিল। দীর্ঘদিন ধরে ছদ্মবেশে থেকে মাওবাদী কার্যকলাপ চালানোর পর ঝাড়খন্ড পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এসটি এফ শাখার অফিসাররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00