Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতারি থেকে বাঁচতে মেন্টরকে ফোন মনোজিতের! দেখা করে কী কথা?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের গ্যাং নিয়ে কলেজ চত্বর দাপিয়ে বেড়াত মনোজিৎ মিশ্র। ম্যাঙ্গো গ্যাং বলে পরিচিত সেই দল। কখনও ছাত্রীদের নিগ্রহ করা, কখনও ছাত্রদের। এইভাবেই গোটা কলেজের ত্রাস হয়েছিল মনোজিৎ। কিন্তু ধর্ষণের পর সে বুঝতে পেরেছিল এবারের ঘটনাটি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই প্রথম থেকেই নির্যাতিতাকে নজরে নজরে রাখার দায়িত্ব পড়েছিল প্রমিত-জায়িবের কাঁধে। এখানেই থেমে থাকেনি সে। নিজে ফোন করেছিল এক প্রভাবশালী যুব নেতাকে।

পুলিশ সূত্রে খবর,  ফোনেই দোষ স্বীকার করেছিল মনোজিৎ। এবারের মতো বাঁচিয়ে নেওয়ার আবেদন করেছিল ম্যাঙ্গো গ্যাং-র দাদা মনোজিৎ। আগেও এই ফোনটাই মুশকিল আসান করেছিল। সেই কারণে দোষ করেই প্রথমে নিজেকে সারেন্ডার করে দিয়েছিল সে। নিজের মেন্টর বলে সেই যুবনেতাকে মানেন। মেন্টর তাঁকে দেখা করার কথা বলেছিলেন। জানা গিয়েছে, বন্ধুর গাড়ি নিয়ে মেন্টরের সঙ্গে দেখাও করেছিল অভিযুক্ত মনোজিৎ। তাকে কয়েকদিন লুকিয়ে থাকার কথা বলেছিলেন সেই মেন্টর। পরিস্থিতি ঠাণ্ডা হলে বেড়িয়ে এলে সমস্যা হবে না।

ঘটনার দিনের রাতে ৪ জায়গায় টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে মনোজিতের। বালিগঞ্জ,  রাসবিহারী,  গড়িয়াহাট এবং কড়েয়া এলাকায়। সম্ভবত রাসবিহারী এলাকার কোথাও মেন্টর নেতার সঙ্গে সঙ্গে দেখা করেছিল সে। এরপরেই গড়িয়াহাট, বালিগঞ্জ স্টেশন এবং ফার্ন রোডেও তার লোকেশন মিলেছে।

ওই এলাকাগুলোতে সে কারও সঙ্গে দেখা করেছে কিনা সেই প্রশ্ন উঠছে। পরে গাড়ি ঘুরিয়ে কড়েয়া থানা এলাকা হয়ে বেকবাগান-পার্ক সার্কাসের দিকে চলে গিয়েছিল মনোজিৎ। মেন্টরের কাছ থেকে খুব বেশি আশঅবাস না মেলায় উৎকণ্ঠা বেড়েছিল মনোজিতের। ২৬ জুনও সে কসবার তালবাগানেই গিয়েছিল নজরদারি চালাতে। কসবা থানার কাছে ঘোরাফেরা করছিল সে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখান থেকেই তাকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। তাঁকে এত তাড়াতাড়ি ধরার জন্য ব্যবস্থা নেওয়া হবে তা ভাবতেও পারেনি মনোজিৎ।

বুধবার সেই তদন্তভারই গিয়েছে খোদ গোয়েন্দা দফতরের হাতে। সিট জানিয়ে দিয়েছে, তিন অভিযুক্তই প্রভাবশালী। তাই এদের বিষয়ে কোনওরকম ফাঁক রাখা যাবে না। পুরো ঘটনাটাই পরিকল্পিত। ওই ছাত্রীকে কলেজেই আটকে রাখা হবে, তার প্ল্যান হয়েছিল আগেই। সবটাই আগে ঠিক করা ছিল। মনোজিৎ, জায়িব ও প্রমিতের কল ডিটেলস ঘেঁটে পুলিশ দেখেছে, ঘটনার দু’দিন আগে থেকেই ৩ জনের মধ্যে ঘনঘন কথা হয়েছে। লালবাজার সূত্রে খবর, ধৃত ৪ জনের বিরুদ্ধে নতুন ছ’টি ধারা যুক্ত করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00