Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ বছরে খরচ ১৬ হাজার কোটি, মডেল মমতার কন্যাশ্রী

২০১৩ থেকে ২০২৩। এই ১০ বছরে কন্যাশ্রী প্রকল্পে মমতার সরকার খরচ করেছে ১৬ হাজার কোটি টাকা। পাল্লা দিয়ে কমেছে স্কুলছুটের ঘটনাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁটি হাঁটি পা পা। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এক দশকে সেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটেই বিশ্ববাসীর কাছে এক নয়া নজীর, এক নয়া রেকর্ড এবং অবশ্যই এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কন্যাশ্রী(Kanyasree)। স্কুলছুটের সংখ্যা কমাতে এবং বাল্যবিবাহ রুখতে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আর্থিকভাবে দুর্বল পরিবারের বহু মেয়ের আগে পড়া বন্ধ হয়ে যেত। কম বয়সে বিয়েও হয়ে যেত অনেক মেয়ের। আবার অপুষ্ট শরীরে মা হয়ে গিয়ে অনেক মেয়েই মারা যেত। এই ছবিটাই বদলে দিতে চেয়েছিলেন বাংলার অগ্নিকন্যা। পেরেওছেন। ২০১৩ থেকে ২০২৩। এই ১০ বছরে কন্যাশ্রী প্রকল্পে মমতার সরকার খরচ করেছে ১৬ হাজার কোটি টাকা। আর রেজাল্ট? কেন্দ্র সরকারের তথ্য বলছে বাংলায় মাধ্যমিক স্তরে স্কুলছুটের(School Dropout) হার ১৬.২৩ শতাংশ থেকে কমে হয়েছে ১.৭৪ শতাংশ। উচ্চ মাধ্যমিক স্তরেও ১৫.৪ শতাংশ থেকে ৭.০৮ শতাংশ।

আরও পড়ুন বাংলার ভোটে কেন জাতীয় মানবাধিকার কমিশন, প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত ১০ বছরে কন্যাশ্রীতে উপকৃত মেয়ে বা বেনিফিশিয়ারির সংখ্যা হয়েছে ৮১ লক্ষ ১৮ হাজার ৩৪৫ জন। আর চলতি অর্থবর্ষ পর্যন্ত এজন্য খরচ করা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। কন্যাশ্রী প্রকল্পের প্রথম দু’টি ভাগের অর্থাৎ K-1 ও K-2 রূপায়ণের দায়িত্বে রয়েছে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। প্রথম দু’টি ভাগ মিলিয়েই ১০ বছরের উপভোক্তার সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর K-3’র দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে। শুরুর দিকে ১৩-১৮ বছর বয়স পর্যন্ত K-1’র অধীনে প্রত্যেক উপভোক্তা পেত ৫০০ টাকা। পরবর্তীকালে দুই পর্যায়ে তা বাড়িয়ে করা হয় বার্ষিক ১০০০ টাকা। আর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তারা প্রত্যেকে এককালীন ২৫ হাজার টাকা পায় K-2’র অধীনে। আগামী সোমবার অর্থাৎ ১৪ আগস্ট, কলকাতার ধনধান্য অডিটরিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বই প্রকাশ করা হবে। ওইদিন বিশেষ কিছু ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন সুপ্রিম রায়ে বাংলার ১৬ হাজার ৫০০ শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

মজার কথা, মমতার চালু করা কন্যাশ্রী প্রকল্প অনুসরণ করেই মোদি সরকার(Modi Government) ২০১৪ সালে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’(Beti Bnachao Beti Padao) প্রকল্প চালু করে। যদিও কিবা বিজেপি কিবা কেন্দ্র সরকার কোনওদিনই তা স্বীকার করেনি। কিন্তু চালু করলে কী হবে। গোটা দেশজুড়ে সেই প্রকল্প ঢাহা ফেল করে বসে আছে মমতার কন্যাশ্রীর কাছে। কেন্দ্রের তথ্যই বলছে, ২০১৪-১৫ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত মোদি সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের জন্য খরচ করেছে মাত্র ১,২৭০ কোটি টাকা। তার মধ্যে আবার ৪০১ কোটি টাকা খরচ হয়েছে স্রেফ প্রকল্পের বিজ্ঞাপন দিতে। আর তাই বিশ্বজুড়ে আজ মডেল হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00