Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধে শহরের তিন কালীপুজোর উদ্বোধনে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ে চোটের কারণে সদ্য সমাপ্ত দুর্গাপুজোয় শারীরিকভাবে কোনও পুজোমণ্ডপে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন জেলার কয়েকশো পুজোর উদ্বোধন হয়েছিল তাঁর হাতেই। শারীরিকভাবে সুস্থ হওয়ায় অবশ্য কালীপুজোর উদ্বোধনে শারীরিকভাবে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবার শহরের তিনটি নামী কালীপুজোর উদ্বোধন করবেন তিনি।

সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পুজো উদ্বোধনের আর্জি জানিয়ে কয়েকশো আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। সেই আর্জি খতিয়ে দেখা শুরু হয়েছে। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দূরবর্তী জেলাগুলির পুজো উদ্বোধন ভার্চুয়ালি করানোর উপরেই বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে কলকাতা এবং আশেপাশের পুজো উদ্বোধনে শারীরিকভাবে হাজির থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বুধবার শহরের তিনটি নামী ক্লাবের পুজো উদ্বোধন করবেন মমতা।

ওই দিন দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠক শেষে প্রথমে মুখ্যমন্ত্রী যাবেন জানবাজারে। বিকেল পাঁচটার সময়ে জানবাজারে পুজোর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যাবেন শেক্সপিয়ার সরণিতে। সন্ধ্যা ছ’টা নাগাদ ‘ভেনাস ক্লাব’-এর কালীপুজোর উদ্বোধন করবেন তিনি। জানবাজারের মঞ্চ থেকেই দিল্লিতে ‘বাংলার শাড়ি’ নামক একটি বিপণির  উদ্বোধনও করার কথা রয়েছে তাঁর। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোও যাতে  নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00