Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমলিঙ্গে বিবাহ নিয়ে মন্তব্য এড়ালেন মমতা

সমলিঙ্গে বিবাহে অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সমলিঙ্গে বিবাহ (Same Sex Marriage) প্রসঙ্গে মন্তব্য এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমলিঙ্গে বিবাহে অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হয়েছে, যে মামলায় কেন্দ্র সরকার সমলিঙ্গে বিবাহে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে আদালতে। পাশাপাশি রাজ্যগুলির কাছে এই বিষয়ে মতামত চেয়েছে কেন্দ্র। সেই আবহে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে প্রশ্ন করা হয়, সমলিঙ্গে বিবাহ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সমলিঙ্গে বিবাহ কেন্দ্র অনুমোদন করে না বলে আদালতে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে রাজ্যগুলিকে মামলায় পক্ষ করার আর্জি জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মতামত কী জানতে চান সাংবাদিক। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না, কারণ বিষয়টি বিচারাধীন রয়েছে। আমি সর্বদা মানুষকে ভালবাসি, যে মানুষ অন্যকে ভালবাসে। এই বিষয়টি খুব সংবেদনশীল।’

প্রসঙ্গত সুপ্রিম কোর্টে সমলিঙ্গে বিবাহ সংক্রান্ত মামলার শুনানির সময় কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়, শুধুমাত্র সংসদ একটি নতুন সামাজিক সম্পর্ক তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং আদালত এই বিষয়ে শুনানি করতে পারে কিনা তা আগে খতিয়ে দেখতে হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তির জবাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আদালত কীভাবে সিদ্ধান্ত নেবে তা আদালতই ঠিক করবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00