Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাংলাকে অসম্মানের জবাব দেবে মানুষ’, পাটনায় বিরোধী বৈঠকে যাওয়ার আগে বললেন মমতা

কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাংলাকে অসম্মান করা হলে তার জবাব দেবেন মানুষ’, বৃহস্পতিবার পাটনায় যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন, ভোটটা দেবে কিন্তু মানুষ। যত এরা আগ্রাসী হচ্ছে, রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি বলব সবাইকে শান্ত মাথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করতে। এত শান্তিপূর্ণ মনোনয়ন কোথাও হয়নি। ৭১ হাজার বুথের মধ্যে ৪টে বুথে গণ্ডগোল হয়েছে। তার মধ্যে একটা বুথে আমাদের দুজনকে খুন করেছে। তাতেই একেবারে এ টু জেড, যত সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, এক হয়ে গেছে।’

এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনা নিয়ে তিনি বলেন, ‘আমরা একটা নির্বাচিত সরকার, মানুষের ভোটে জিতে এসেছি। যেদিন থেকে জিতে এসেছি সেদিন থেকে ১০০ দিনের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00