Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি অত্যন্ত মর্মাহত’, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

রবিবার দুপুরে পুলিশের এক এএসআই মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কুমার দাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অত্যন্ত মর্মাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে টুইটে তিনি লিখেছেন, ‘আজকের প্রাণঘাতী হামলায় ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের সদস্য ও অনুরাগীদের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁরা শক্তি ও শান্তি খুঁজে পান এই কামনা করছি।’

উল্লেখ্য, রবিবার দুপুরে ওড়িশার ঝাড়সুগদা জেলার ব্রজরাজনগরে গান্ধি চকের কাছে গাড়ি থেকে নামার সময়ে প্রাণঘাতী হামলার শিকার হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাঁর বুক লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান গোপাল দাস নামে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। আকস্মিক ওই ঘটনায় হতচকিত হয়ে যান উপস্থিত বিজু জনতা দলের নেতা-কর্মী ও পুলিশ আধিকারিকরাও। গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে নিয়ে যাওযা হয় ভুবনেশ্বরে। সেখানে এক বেসরকারি হাসপ৪আতালে ভর্তি করা হয়। বেশ কয়েক ঘন্টা ধরে জীবনযুদ্ধে লড়াই করার পরে মৃত্যুর কাছে হার মানেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী।

রাতে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ‘চিকি‍ৎসকদের আপ্রাণ চেষ্টা সত্বেও ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে বাঁচানো যায়নি। ক্ষতস্থানে জরুরি অস্ত্রোপচারের পাশাপাশি তাঁকে আপৎকালীন আইসিইউ পরিষেবাও দেওয়া হয়েছিল। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে আসেনি।’ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আততায়ী পুলিশ কর্মীকে গ্রেফতারের পাশাপাশি গোটা ঘটনার তদন্তে সিট গঠন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

‘ইডি-সিবিআই ভোট করবে না’, বিজেপিকে খোঁচা অভিষেকের

‘সত্যিই দিদিকে দেখলে হিংসা হয়’, ‘KIFF’-মঞ্চে মমতাকে মনের কথা জানালেন সলমান

বিয়ে করছেন সায়নী, বিরাট উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

তুকতাক করেছিল বলেই বিশ্বকাপ ফাইনালে হেরেছে ভারত, ফের সরব মমতা

BGBS- এ প্রাপ্তি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বসছেন মমতা

স্বরার বিয়েতে নেমন্তন্ন পেয়েও যাওয়া হল না মুখ্যমন্ত্রীর, কারণ কী জানালেন

মুখ্যমন্ত্রীকে কটূক্তির জের, গ্রেফতার রোদ্দুর রায় 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00