Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BGBS- এ প্রাপ্তি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বসছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ -র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকেও। সেই সব বিনিয়োগের প্রস্তাব নিয়ে আগামী দিনে এগোনোর জন্য় পরিকল্পনার প্রয়োজন। তাই আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত ২১ এবং ২২ নভেম্বর কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বসেছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিনিয়োগও এসেছে বিপুল পরিমানে। বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এবার ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ১৮৮টি মৌ স্বাক্ষরিত হয়েছে।’’ সেইসঙ্গে বণিক মহলের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে বিনিয়োগের শ্রেষ্ঠ গন্তব্য। সবাইকে বলুন,বাংলায় চলুন।’’

বাণিজ্য সম্মেলন পরবর্তী বৈঠকে আলোচনা হবে আগামী দিনে এগোনোর জন্য় পরিকল্পনা নিয়ে। তবে বাণিজ্য সম্মেলনে যুক্ত হওয়া দফতরগুলির সচিব আধিকারিকদের সঙ্গেও পর্যালোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। আবার এদিনই তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই বৈঠক শেষ করেই নবান্নে শিল্প সংক্রান্ত এই বৈঠক বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের জন্য নবান্ন সভাঘর প্রস্তুত রাখা হচ্ছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। এক কথায়, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণ’ এবারের বাণিজ্য সম্মেলন।

এই বছর প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছিল বাণিজ্য সম্মেলনে। খুশির খবর হল এই সম্মেলনে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছিলেন, আগামী তিন বছরে তাঁর সংস্থা বাংলায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়াও একাধিক সংস্থা রাজ্যের স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ করার ব্যাপারে জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ বিনিয়োগের অঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00