Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে বড় বামপন্থী! মন্তব্য ঋতব্রত’র

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের সব থেকে বড় বামপন্থী হিসাবে তুলে ধরলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'বামপন্থা কোনও রবার স্ট্যাম্প নয়। বামপন্থা একটি মতবাদ। বাংলার মানুষ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের সবচেয়ে বড় বামপন্থী। তাই একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে দুই হাত তুলে সমর্থন করছেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: কাস্তে হাতুড়ি তারা সম্বলিত লাল পতাকা হাতে তুলে নিলে তবেই কী তিনি বামপন্থী? অন্যথা নয়? এই প্রশ্ন আজকের নয়। দশকের পর দশক এই প্রশ্ন বাংলা থেকে কেরল, ত্রিপুরা থেকে বিহার, কাস্মীর থেকে কন্যাকুমারী ঘুরে চলেছে। বামেরা জোর গলায় এখনও দাবি করেন, সাচ্চা বামপন্থী তাঁরাই যারা লাল ঝাণ্ডাকে তাঁর জীবনের সঙ্গে মিশিয়ে নিয়েছেন। কিন্তু দেশের মানুষ, রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ মহল? তাঁরা কী মনে করেন? এর উত্তরে কিন্তু বিশেষজ্ঞ মহল বার বার জানিয়েছেন বামপন্থীরা যতই লাল ঝাণ্ডাকে বামপন্থার একমাত্র অঙ্গ হিসাবে তুলে ধরুন না কেন দেশের সব থেকে বড় বামপন্থী রাজনৈতিক নেতানেত্রী ছিলেন দেশের দুই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধি। প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁরা দেশ নির্মাণের জন্য যেভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে ব্যাঙ্কের জাতীয়করণ ঘটিয়েছিলেন তা বামপন্থারই অঙ্গ। এই বিষয়ে নেহেরুর থেকেও বড় বামপন্থী ছিলেন ইন্দিরা। আর সেই ইন্দিরার ছায়ায় এখন জাতীয় স্তরের রাজনীতিতে মমতার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই। এই প্রেক্ষাপটেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের সব থেকে বড় বামপন্থী হিসাবে তুলে ধরলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই বাংলার বিরোধী দলনেত্রী থাকাকালীন সময়েই দেশের অনেক রাজনীতিবিদই মমতাকে বামপন্থীদের থেকেও অতিবড় বামপন্থী বলে চিহ্নিত করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই ধারা বয়ে চলেছে। রাজ্যবাসীর জন্য যে সব সামাজিক কল্যাণমূলক প্রকল্প মমতা চালু করেছেন তার সবই কার্যত বামপন্থার আদর্শ ও লড়াইয়ের অঙ্গ। সেই জায়গাতে দাঁড়িয়েই এদিন ঋতব্রত মমতাকে দেশের সবচেয়ে বড় বামপন্থী হিসাবে তুলে ধরেছেন। এদিন হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার রবীন্দ্রভবনে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ঋতব্রত। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনটির রাজ্য সভাপতিও। সেখানেই তিনি বলেন, ‘বামপন্থা কোনও রবার স্ট্যাম্প নয়। বামপন্থা একটি মতবাদ। বাংলার মানুষ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের সবচেয়ে বড় বামপন্থী। তাই একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে দুই হাত তুলে সমর্থন করছেন। তৃণমূল ৪৮ শতাংশ ভোট আর ২১৩টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় এসেছে। বিজেপি এখানে সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল। ভোটের নামে প্রহসন করতে চেয়েছিল। তা সত্ত্বেও দেখা গেল, সব ভয়, ভীতি উপেক্ষা করে মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00