Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর বুথে আশি বছরের বৃদ্ধই প্রথম ভোটার!

বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। পারদের পতনে অব্যাহত, কিন্তু কলকাতায় ভোটের তাপে কিছুটা ফিকে হয়ে গিয়েছে ঠাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। পারদের পতনে অব্যাহত, কিন্তু কলকাতায় ভোটের তাপে কিছুটা ফিকে হয়ে গিয়েছে ঠাণ্ডা। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। যদিও শীতঘুম কাটিয়ে ভোটদানে ঢিলেমি দেখাচ্ছে মহানগরের বাসিন্দারা। যার মধ্যে ব্যতিক্রম আশি বছরের বিজিত রায়চৌধুরী। বয়স সংখ্যামাত্র, নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সকাল বেলাই শীতকে উপেক্ষা করে হাজির হয়েছেন ভোট দিতে। উল্লেখযোগ্য ব্যাপার হল, ওই আশি বছরের বৃদ্ধ বিজিত রায়চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটকেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের ভোটার।

সাত সকালেই হাজির হয়েছেন ভোটদানের জন্য। এই বিষয়ে আশি বছরের বিজিত রায়চৌধুরী জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর বুথে আমিই প্রথম ভোটার। এটা আগেই ঠিক করেছিলাম। ভোট নষ্ট করা যাবে না। আমার নাম বিজিত রায়চৌধুরী। ভোট খুব ভালো হচ্ছে। ‌ভোট আগে দেওয়াটা জরুরি। আমাদের আরও দায়িত্বশীল, চিন্তাশীল হতে হবে।’ আশি বছরের বৃদ্ধের এই দায়িত্ববোধ দেখে প্রশংসা করেছে ওয়াকিবহল মহল। ১৪৪ টি ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, যা পুলিশের তরফে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সমস্ত অভিযোগ ও অশান্তির খবর খতিয়ে দেখছে রাজ্য নির্বাচন কমিশন।

বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

মর্মান্তিক! বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বৃদ্ধের

পুরকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ কলকাতা পুরনিগমের

কলকাতার ১৪১টি ওয়ার্ডের পুর কর পুনর্মূল্যায়নে গঠিত কমিটি

‘ওয়াকফ আইন কার্যকর হবে তৃণমূল না থাকলে’, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের

‘মন বড় থাকলে সব রঙিন’, রংয়ের উ‍ৎসবের প্রাক্কালে বার্তা মমতার

বেআইনি নির্মাণ নিয়ে ঝুলে অজস্র মামলা, চাপের মুখে ইঞ্জিনিয়াররা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00