Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হকের টাকা চাইতে দিল্লি গিয়েছিলাম, সেটিং তত্ত্ব উড়িয়ে জবাব মুখ্যমন্ত্রীর

সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘নিজেদের প্রাপ্য টাকা চাইতে গিয়েছি, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেলে তখন তো কোনও কথা হয় না। শুধু আমি গেলে তখন সেটিংয়ের অভিযোগ ওঠে।’ এভাবেই তাঁর বিরুদ্ধে ওঠা সেটিংয়ের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেই বৈঠক নিয়ে বিরোধীরা সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছিলেন।

সম্প্রতি দিল্লিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিন বার সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বাম ও কংগ্রেসের তরফে ‘মোদী-দিদি’ সেটিং অভিযোগ তুলে সরব হয়েছিল। রবিবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ খণ্ডন করেন। ওই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সিপিএমের ইয়েচুরি গেলে সেটিং হয় না। কংগ্রেসের মুখ্যমন্ত্রী গেলে সেটিং হয় না। আর আমি গেলেই সেটিং? আমায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে যেতে হয়। রাজ্যের পাওনা নিয়ে কথা বলতে যেতে হয়। আমাদের টাকা এখান থেকে ওরা নিয়ে গেছে। সেঈ টাকা ফেরত চাইব না?’ রাজ্যের বকেয়া টাকা চাইতে যে তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন, এদিন সেই বিষয়টি স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী।

এদিন বেহালা থেকে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে দেশে স্বাধীনতা নেই বলে সরব হন মমতা। তিনি জানান, দেশে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা নেই। সোমবার স্বাধীনতা দিবস পালন করে আবার নতুন করে স্বাধীন হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বিঁধে তিনি বলেন, আমাদের পরাধীন করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত।’

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00