Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপিন রাওয়াতের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সমবেদনা জানালেন অভিষেক

ভারতবর্ষের জন্য দুঃখের দিন। আচমকাই বড় দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন প্রাক্তন সেনা প্রধান ও বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষের জন্য দুঃখের দিন। আচমকাই বড় দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন প্রাক্তন সেনা প্রধান ও বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেই ঘটনায় গোটা দেশ মর্মাহত। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই শোকপ্রকাশ করেছেন। মালদার প্রশাসনিক বৈঠক আচমকাই থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার তরফে ঘোষণা করা হয় চপারে থাকা সকলেই প্রয়াত হয়েছেন, সস্ত্রীক মৃত্যু হয়েছে বিপিন রাওয়াতের। আর এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইটে সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘আজ কুনুরে মর্মান্তিক দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্যের অকাল মৃত্যুতে আমি ব্যথিত। এই অপূরণীয় ক্ষতিতে সমগ্র জাতি শোকাহত। তিনি যে সাহস ও নিষ্ঠার সাথে আমাদের জাতির সেবা করেছেন তা আমরা সর্বদা মনে রাখব।’ টুইটে সমবেদনা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে জানিয়েছেন, ‘খুবি দুঃখিত, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের অকাল প্রয়াণে মর্মাহত।’

বুধবার দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ওই এম আই-১৭ চপারটি ভেঙে পড়ে। ওই চপারে বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৪ জন সেনার উচ্চপদস্থ কর্তা ছিলেন। নয়া দিল্লির তরফ থেকে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাগ্রস্থ চপারে যে ১৪ জন উপস্থিত ছিলেন তাঁদের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা অনুসারে জানা যায় চপারটিতে ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, লান্সনায়েক গুরুসেবক সিং, লান্সনায়েক জিতেন্দ্র কুমার, লান্সনায়েক বিবেক কুমার, লান্সনায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল, ব্রিগেডিয়ার জেনারেল এল এস লিড্ডার। এছাড়াও ওই চপারে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও উপস্থিত ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00