Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ঝগড়া বন্ধ করুন, বার বার ক্ষমা নয়’, তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজেট অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিধায়কদের তিনি  দিলেন বিশেষ বার্তা । সেইসঙ্গে তৃণমূল নেত্রী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তৈরি করলেন রোডম্যাপ। একথায় বলা যায়, এখন থেকে সংগঠন ঢেলে সাজাতে চলেছে তৃণমূল কংগ্রেস । 

অন্যদিকে বিধায়কদের বেলাগাম মন্তব্যের জেরে  বিতর্কে জড়িয়েছে শাসক দল । আর তাতে বেশ ক্ষুব্ধ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিনের পরিষদীয় দলের বৈঠক থেকে চার বিধায়কের নাম করেই তিনি দিলেন  কড়া বার্তা । মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন ,’ একবার ভুল করলে মাফ করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। ঝগড়া বন্ধ করে দলের সম্মান বজায় রাখুন। সচেতন ভাবে কথা বলুন। এমন কিছু করবেন না যা নিয়ে বিতর্ক হয়।   যেমন মদন মিত্র ভুল করেছিল কিন্তু পরে তিনি ক্ষমতা চেয়ে নিয়েছেন । ‘ 

উল্লেখ্য, বিধানসভা ভোটের জন্য সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। তাতে একদিকে যেমন বিতর্কিত নেতাদের ছেঁটে ফেলা হবে, তেমনই যারা পদ আঁকড়ে নিস্ক্রিয় হয়ে রয়েছেন, তাদেরও সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই দলে শুদ্ধিকরণ অভিযান শুরু হয়েছে। এই আবহে  দলের বিরুদ্ধে একাধিক লাগামহীন মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর, নারায়ণ গোস্বামী,  মদন মিত্র এবং  উদয়ন গুহ। তাতে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল শাসক দলকে। তাই এবার পরিষদীয় দলের বৈঠক থেকে বিধায়কদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিম । 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00