বড় স্বস্তি! একধাক্কায় ৪৪ টাকা কমল LPG গ্যাসের দাম, কলকাতায় কত হল?

১ এপ্রিল থেকেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের। বড় স্বস্তি পেলেন বিভিন্ন রেস্তোরাঁ, হোটেলের মালিকরা। প্রায় ৪৪ টাকা কমল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ পয়লা এপ্রিল! ধারণা ছিল আজ থেকে দেশের একাধিক জিনিসের দামে পরিবর্তন হবে। সেটাই হল। ১ এপ্রিল থেকেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের। বড় স্বস্তি পেলেন বিভিন্ন রেস্তোরাঁ, হোটেলের মালিকরা। প্রায় ৪৪ টাকা কমল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। যা কিনা নিঃসন্দেহে রেস্তোরাঁ-হোটেল মালিকের কাছে বড় স্বস্তির খবর। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজি গ্যাসের দামে কোনও বদল আসেনি। দীর্ঘদিন ধরেই রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে।

যার ফলে মধ্যবিত্তদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। দিনের পর দিন বাজারে নানা দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু রান্নার দামে কোনও হেরফের হচ্ছে না। শেষ রান্নার গ্যাসের দাম কমেছিল ২০২৩ সালে। এরপর থেকে রান্নার গ্যাসের দামে কোনও বদল আসেনি। এদিকে গতবছর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত একাধিকবার কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কখনও ৮ টাকা কমেছে, কখনও আবার ১৪ টাকা! কিন্ত এবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একলাফে ৪৪ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। মুখে হাসি ফুটল রেস্তোরাঁ, হোটেল ব্যবসায়ীদের।

তবে ভারতের প্রধান শহর দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৪১ টাকা। অর্থাৎ মঙ্গলবার থেকে দিল্লিতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৭৬২ টাকা। এবং কলকাতায় ১৯১৩ টাকা থেকে কমে হল ১৮৭২ টাকা।মুম্বইতে ১৭৫৫ টাকা থেকে কমে হল ১৭১৪ টাকা, এবং চেন্নাইতে ১৯৬৫ টাকা থেকে কমে হল ১৯২৪ টাকা। এর আগে ১ ফেব্রুয়ারিও গ্যাসের দাম ৭ টাকা করে কমেছিল সিলিন্ডার প্রতি। তার আগে গত বছরের ডিসেম্বরে ৬২ টাকা করে দাম বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের। বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে গ্যাসের দাম পরিবর্তন করে তেল সংস্থারা। কিন্তু বিভিন্ন রাজ্যে দাম হয় ভিন্ন ভিন্ন। স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]