Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গের আবহাওয়ায় বড় বদল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরে শীত সবেমাত্র দক্ষিণবঙ্গে তার রূপ দেখাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল বলেই দাবি আবহাওয়াবিদদের। 

তবে রাজ্যে চলবে শৈত্যপ্রবাহ। আগামী পাঁচ দিন পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। তারপরেও ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নীচে থাকবে পারদ। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।

কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত ১৫ ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে নিম্নচাপের কোন প্রভাব বাংলায় পড়বে কি না? সেই বিষয়ে এখনও কিছু জানাননি আবহাওয়াবিদরা। 

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00