Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরাসরি: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৮৯ %, এগিয়ে বসিরহাট

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শনিবার সকাল সাতটা থেকে রাজ্যের নয় লোকসভা আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বঙ্গ রাজনীতির একাধিক দাপুটে নেতা-নেত্রীর ভাগ্য বন্দি হচ্ছে ইভিএমে। যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই সকাল-সকাল অনেকেই ভোট দিতে হাজির হয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। বুথের সামনে লম্বা লাইনও নজরে পড়েছে। লোকসভার শেষ দফার ভোটের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন ‘এই মুহুর্তে’ অনলাইনে-

বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৮৯ %

বারাসাত- ৭১.৮০ %

বসিরহাট- ৭৬.৫৬%

ডায়মন্ড হারবার- ৭২.৮৭%

দমদম- ৬৭.৬০ %

যাদবপুর-৭০ .৪১%

জয়নগর- ৭৩.৪৪%

দক্ষিণ কলকাতা- ৬০.৮৮%

উত্তর কলকাতা – ৫৯.২৩%

মথুরাপুর- ৭৪.১৩  %

 

ভবানীপুরে   মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম   মমতা বন্দ্যোপাধ্যায়। 

দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৪৬ % 

বারাসাত- ৫৯. ৬৯%

বসিরহাট- ৬৬.৭৬%

ডায়মন্ড হারবার- ৬১.০৪%

দমদম- ৫৩. ০৬%

যাদবপুর- ৫৬.৪৯%

জয়নগর-৬২.২৪%

দক্ষিণ কলকাতা- ৫০.৬১%

উত্তর কলকাতা – ৫১.২২%

মথুরাপুর- ৬৩.৬৬ %

 

 

উত্তর কলকাতার কেশব একাডেমি স্কুলে  গিয়ে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।  ভোট দিয়ে বেরিয়ে এসেছে রাজ্যের মন্ত্রী বলেন,’ রাজ্যের হাজার হাজার বুথে ভোট হচ্ছে। দু-একটা বুথে কিছু হলে সেটা একেবারেই নির্বাচনের সামগ্রিক চিত্র নয়।‘

দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.০৭ % 

বারাসাত-৪৭ .৪৯ %

বসিরহাট-৫০ .৮৯ %

ডায়মন্ড হারবার- ৪৭.৩৩%

দমদম- ৪১. ০৯%

যাদবপুর- ৪৩.২৫ %

জয়নগর-৪৮ .২৭%

দক্ষিণ কলকাতা- ৩৯.৭০%

উত্তর কলকাতা – ৩৯.৪৮%

মথুরাপুর- ৪৭.০৩ %

 

দক্ষিণ কলকাতার চেতলা গার্লস স্কুলে গিয়ে সপরিবারে ভোট দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

সপ্তম দফা ভোটগ্রহণ পর্বে সকাল ১১ টা পর্যন্ত কমিশনের কাছে  মোট ১৪৫০ টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি সিপিএম অভিযোগ করেছে।

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ২৮.১০ %

বারাসাত- ২৭.৮৬ %

বসিরহাট- ৩২.৫৭%

ডায়মন্ড হারবার- ৩১.৫১%

দমদম- ২৪. ৮৩%

যাদবপুর- ২৬.৫৯%

জয়নগর- ৩০.২৫%

দক্ষিণ কলকাতা- ২৪.০২%

উত্তর কলকাতা – ২৪.০২ %

মথুরাপুর- ৩০.৫০%

সন্দেশখালির খুলনা অঞ্চলে ১৭৭ নম্বর বুথে আক্রান্ত  পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী তথা তৃণমূলের কর্মী রামকৃষ্ণ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রথমবার  সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মৈত্র। ভোট দিয়ে তিনি জানান,’বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে । শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।‘

রাস্তার বেহাল অবস্থা। তাই সপ্তম দফা লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশিনগর গ্রাম পঞ্চায়েতের ১১১ নম্বর বুথের ভোটাররা।

শনিবার দক্ষিণ কলকাতার  মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে তিনি জানান,’আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা হয়েছে, তার জবাব মানুষ দেবেন।’ 

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৬৩ %

বারাসাত- ১২.৯৪%

বসিরহাট- ১৫.৬৬%

ডায়মন্ড হারবার- ১৪.১৬%

দমদম- ১০.৮৬ %

যাদবপুর- ১৩.৪৬%

জয়নগর- ১৩.১৩%

দক্ষিণ কলকাতা- ১০.১৬ %

উত্তর কলকাতা – ৮.৯২ %

মথুরাপুর- ১৩.৫৪ %

সস্ত্রীক  ভোট দিলেন উত্তর কলকাতার তৃণমূল  প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।  আমি আগে আগে যত ভোটের জয়লাভ করেছি, পরের বার তার থেকেও বেশি ভোট পেয়েছি। এবছর আরও বেশি ভোট পাব।“

সকাল ৯ টা বাজলেও এখন পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১০ নম্বর বুথে শুরু হয়নি ভোটগ্রহণ। ক্ষুব্ধ ভোটাররা।

দক্ষিণ ২৪ পরগনার কুলতাইয়ের ৪০, ৪১ নম্বর বুথে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। ভোট শুরুর ২০ মিনিট পরই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আইএসএফ- তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। এই ঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।

ভোটের শুরুতেই বারুইপুর হরিহরপুর অঞ্চলের খাসমল্লিক কাজিপাড়ার ৭০ নম্বর বুথে খারাপ ইভিএম। বন্ধ ভোট প্রক্রিয়া।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00