Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও ফের রেল রোকোর ডাক কুড়মিদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও রেল অবরোধের কর্মসূচীর ডাক দিয়েছেন কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো। ২০ সেপ্টেম্বর থেকে চলবে সেই অবরোধ বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে চলতি মাসের প্রথমদিকেই ঝাড়গ্রামে(Jhargram) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কুড়মি সমাজের(Kurmi Society) প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছিলেন, ‘কুড়মি ও জাকাত মাঝি পরগনার সদস্যদের সঙ্গে আমি দেখা করেছি। আমার ওপর আস্থা রাখার কথা বলছি। কুড়মি ভাষা নিয়ে ওঁদের দাবির কথা শুনেছি। কিন্তু দয়া করে কোনও সম্প্রদায় নিজেদের মধ্যে লড়াই করবেন না। উন্নয়নের যা কাজ দরকার হবে, আমি করে দেব। কারও কথায় প্ররোচিত হবেন না। আমায় তাঁরা কথা দিয়েছে, কোনও ঘেরাও আন্দোলন করবে না।’ কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেও এবার দেখা যাচ্ছে ফের জঙ্গলমহলের(Jungalmahal) বুকে কুরমিরা অবরোধ কর্মসূচীর পথেই পা বাড়াচ্ছে।

আরও পড়ুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর আবারও সুপ্রিম স্থগিতাদেশ

আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে এর আগে কুড়মিরা এ রাজ্যে দুবার রেল রোকোর ডাক দিয়েছিল। দুবারই কুড়মিদের আন্দোলনের জেরে দিনের পর দিন বিপর্যস্ত হয়েছিল রাজ্যের পশ্চিমাঞ্চলের রেল পরিষেবা। দিনের পর দিন নাকাল হতে হয়েছিল হাজার হাজার রেল যাত্রীকে। ফের একই দাবিতে পুজোর মুখে রেল রোকোর ডাক দিয়েছে কুড়মি সমাজ। রবিবার বিকেলে বাঁকুড়ার খাতড়ায় কুড়মিদের যুব সংগঠনের রাজ্য সম্মেলন থেকে আরও জোরদার ভাবে আগামী ২০ সেপ্টেম্বর রেল রোকোর ডাক দিয়েছেন কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো(Ajit Prasad Mahato), যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝাড়গ্রামে বৈঠক করেছিলেন। কুড়মিদের তরফে জানানো হয়েছে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল এই কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

আরও পড়ুন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগপতি বানাতে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’

কুড়মিদের আদিবাসী হিসাবে স্বীকৃতির প্রক্রিয়া হিসাবে কেন্দ্রের কাছে সিআরআই রিপোর্টের কমেন্ট ও জাস্টিফিকেশন পাঠানোর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে এ রাজ্যের কুড়মিরা। কুড়মিদের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রের কাছে কুড়মিদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দানের প্রস্তাব পাঠালেও ২০১৭ সালে কেন্দ্রের তরফে রাজ্যের কাছে সিআরআই রিপোর্টের যে কমেন্ট ও জাস্টিফিকেশন চেয়ে পাঠানো হয় তা রাজ্য সরকার পাঠায়নি। কুড়মিদের দাবি, এই পরিস্থিতিতে সাঁওতালরা বিরোধী আন্দোলন শুরু করায় রাজ্যের সরকার এখন সাঁওতাল না কুড়মি, কাদের হাতে রাখবে তা নিয়ে দোলাচলে রয়েছে। এই অবস্থায় রাজ্য সরকার বারেবারে কুড়মিদের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই রাজ্যের কুড়মি সমাজ ফের একবার পুজোর মুখে রেল রোকোর ডাক দিয়েছে।

আরও পড়ুন দুবাইয়ে আটকে নদিয়ার ১৩ শ্রমিক, বাড়ি ফেরানোর আর্জি

কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে এ রাজ্যের পুরুলিয়া জেলার কুশটাঁড় ও ঝাড়গ্রাম জেলার খেমাশুলিতে ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকাল এই আন্দোলন চলবে। দুটি স্টেশনে সব মিলিয়ে কুড়মি সম্প্রদায়ের ২ লক্ষ মানুষ জমায়েত করবেন বলেও জানিয়েছে কুড়মি সমাজের নেতৃত্ব। তবে শুধু এবার এ রাজ্যেই নয় পাশাপাশি ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যে বসবাসকারী কুড়মিরাও আদিবাসী স্বীকৃতির দাবীতে রেল রোকো আন্দোলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে কুড়মি নেতৃত্ব। তাঁদের দাবি, এ রাজ্যে দুটি স্টেশনে রেল অবরোধের পাশাপাশি ঝাড়খন্ডের পাঁচটি স্টেশন ও ওড়িশার তিনটি স্টেশনেও একই দিন থেকে রেল অবরোধের আন্দোলন শুরু করবেন সেখানে বসবাসকারী কুড়মিরা। শেষ পর্যন্ত ঘোষিত এই আন্দোলনে কুড়মিরা নামলে পুজোর মুখে এ রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি পূর্ব ভারতের একটা বড় অংশে রেল পরিষেবা যে বিপর্যস্ত হবে তা বলার অপেক্ষা থাকে না।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00