Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার রূপান্তরকামী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় বাইপাসের ধারে একটি হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার করা হল এক রূপান্তরকামী মহিলাকে। এই ঘটনায় ২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পৃথক ২টি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রূপান্তরকামী মহিলা বাংলাদেশের বাসিন্দা। এক সপ্তাহের বেশি সময় স্বামী ও এক বন্ধুকে সঙ্গে নিয়ে কলকাতায় ছিলেন তিনি। স্বামী আদিল শেখ গুজরাতের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। পুলিশকে ওই রূপান্তরকামী জানিয়েছেন, স্বামী ও এক বন্ধুর হাতেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি। একইসঙ্গে পুলিশকে ওই মহিলা জানিয়েছে, গত ২ মে উলুবেড়িয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই রূপান্তরকামী মহিলা। মহিলার পরিচয়পত্র যাচাই করে দেখা যায়, তাঁর ভারতে থাকার সব নথিপত্র ভুয়ো।

মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করে। শেষ পর্যন্ত বিমান বন্দর থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযক্তদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করছে তদন্তকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00