Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাহিনীতে আছে আর কত সঞ্জয়, খোঁজ কলকাতা পুলিশে, নজরে সিভিকরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে জোড়া তথ্য তলব করল লালবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একা এক সঞ্জয় রাই(Sanjay Rai) ঘুম কেড়ে নিয়েছে কলকাতা পুলিশের(Kolkata Police)। সামান্য এক সিভিক ভলান্টিয়ার(Civic Volunteer) হয়ে তার কার্যাবলী ও ক্ষমতা এখন কার্যত চমকে দিচ্ছে সকলকে। চমকে যাচ্ছেন খোদ কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের আধিকারিকেরাও। কিন্তু বাহিনীতে এরকম আর কত সঞ্জয় আছে সেটাই ভাবাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের। আর তাই নড়েচড়ে বসলেন তাঁরা। কার্যত বসতে বাধ্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর জি করের ঘটনার পরে তাঁর নির্দেশে এখন কলকাতা পুলিশে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে জোড়া তথ্য তলব করল লালবাজার। কার্যত সিভিক ভলান্টিয়ার নিয়োগের সময় প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ, সেই নিয়ম যথাযথ ভাবে মানা হয় না। আর তার জেরেই সঞ্জয় রাইয়ের মতো আরও কত সঞ্জয় বাহিনীতে ঢুকে আছে সেটাই এখন খতিয়ে দেখতে বাধ্য হচ্ছে রাজ্য প্রশাসন তথা কলকাতা পুলিশ। 

আরও পড়ুন, দিলীপের কনভয়ের ধাক্কায় আহত মহিলা, রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেলেন নেতা

জানা গিয়েছে, লালবাজার থেকে কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে মূলত দু’টি তথ্য জানাতে বলা হয়েছে। এক, অতীতে তাঁদের কোনও অপরাধের নজির আছে কিনা তা খুঁজে বের করা এবং দুই, তাঁদের চারিত্রিক কোনও দোষ রয়েছে কি না। এই নির্দেশ শুধু পুরুষ সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেই লাগু করা হয়নি। পুরুষ-মহিলা— উভয় সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কেই তথ্য জানাতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ডদের(Home Guard) সম্পর্কেও খোঁজ খবর করে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভাবমূর্তিতে যে কালি পড়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। এখন সেই ভাবমূর্তি সাফসুতরো করার প্রচেষ্টা শুরু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন কলকাতা পুলিশের শীর্ষ পদাধিকারীরা। তড়িঘড়ি কলকাতার সব থানাকে তাদের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য সদর দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বেসুরো সুখেন্দুকে লালবাজারের তলব বৃষ্টিভেজা বিকালে

একই সঙ্গে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূল্যায়নও তুলে ধরতে হবে রিপোর্টে। পাশাপাশি, প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের নাম ঠিকানা-সহ যাবতীয় পরিচয়পত্রের প্রতিলিপি যাচাই করে পাঠাতে হবে। সঙ্গে সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজে যোগদান করার পর তার পারফরম্যান্স কেমন, তা-ও জানাতে বলা হয়েছে। সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে গিয়ে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে কি না, সেই তথ্যও জানাতে অবলা হয়েছে ওই রিপোর্টে। এমনকি ওই সিভিক ভলান্টিয়ার কোনও নেশা করেন কি না, তা-ও রিপোর্টে উল্লেখ করতে হবে। প্রসঙ্গত, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নেশা করার অভিযোগ ওঠায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। নবান্নের নির্দেশে তাই এ বার সিভিক ভলান্টিয়ারদের যাবতীয় তথ্য নিজেদের হাতে পেতে চাইছে লালবাজার। সব মিলিয়ে কলকাতা পুলিশের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলাই এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে কলকাতা পুলিশের কাছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00