Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মরার ওপর খাঁড়ার ঘা! এবার খরচ বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের

অন্যদিকে রিনিউয়ের পাশাপাশি স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের টাকাও বাড়ানো হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। চলতি সপ্তাহের রবিবার থেকেই বাড়তে চলেছে মেট্রোর স্মার্ট কার্ডের খরচ। করোনা কালে সংক্রমণ রুখতে বহুদিন আগেই মেট্রোর জন্য স্মার্ট কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। আগে মেট্রোর টিকিট হিসাবে যে টোকেন দেওয়া হত তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার একাধাক্কায় ২০ টাকা বাড়তে চলেছে সেই রিনিউয়ের খরচ। এতদিন পর্যন্ত স্মার্ট কার্ড করতে খরচ লাগত ১০০ টাকা। এখন সেটাই বাড়িয়ে ১২০ টাকা করা হল।

অন্যদিকে রিনিউয়ের পাশাপাশি স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের টাকাও বাড়ানো হল। এতদিন পর্যন্ত প্রথমবারের জন্য স্মার্ট কার্ড করলে রিনিউয়ের ১০০ টাকা থেকে ৬০ টাকা কেটে নেওয়া হত। এখন কাটা হবে ৮০ টাকা। এক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষের যুক্তি, এতদিন পর্যন্ত রিনিউয়ের ১০০ টাকা থেকে ৬০ টাকা কেটে নিলে ৪০ টাকা যাত্রীদের ব্যবহারের জন্য বরাদ্দ থাকত। সেক্ষেত্রে যদি কার্ড রিনিউয়ের টাকা বাড়িয়ে ১২০ করা হয় তাহলে যাত্রীদের জন্য ৪০-এর বদলে বরাদ্দ হবে ৬০ টাকা। কিন্তু সেক্ষাত্রে আগের নিয়মই রাখতে চায় রেল কর্তৃপক্ষ। আর তাই এরপর থেকে যাত্রীদের জন্য সেই ৪০ টাকা বরাদ্দ রাখতেই ৬০ টাকার জায়গায় ৮০ টাকা সিকিউরিটি ডিপোজিট কেটে নেওয়া হবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর অর্থাৎ আগামী রবিবার থেকেই লাগু হতে চলেছে এই নিয়ম। অন্যদিকে ওইদিন থেকেই বাড়ানো হচ্ছে মেট্রো রেল পরিষেবা। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই প্রতিদিন দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৭২টি মেট্রো চলবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00