Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সময়ের আগেই চলবে মেট্রো, জেনে নিন কখন

জানানো হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে রবিবার চলার কথা ১৩০ টি ট্রেন। তবে ওইদিন চলবে মোট ১৩৪ টি ট্রেন। মেট্রো চলবে ১০ মিনিট অন্তর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ১৯ তারিখ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) পরীক্ষা। ওইদিন হবে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন নির্ধারিত সময়ের আগেই চলবে মেট্রো (METRO)। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। চলবে বেশি মেট্রো রেল।

আগামী ১৯ জুন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি। ১৯ জুন পড়েছে রবিবার। এই দিন ছুটির দিন। ছুটির দিনে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯ টা থেকে। তবে ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো চলবে এই দিন আগে থেকেই। মেট্রো চলাচল শুরু হবে সকাল সাড়ে ৮ টা থেকে। যাতে পরীক্ষার্থীরা আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।

জানানো হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে রবিবার চলার কথা ১৩০ টি ট্রেন। তবে ওইদিন চলবে মোট ১৩৪ টি ট্রেন। অন্যান্য দিন ১৫ মিনিট অন্তর চলে ১ টি করে মেট্রো। ওইদিন মেট্রো চলবে ১০ মিনিট অন্তর। ১২৯ টি মেট্রো চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের রুটে। তবে শেষ মেট্রোর সময় অন্যান্য রবিবারের মতই অপরিবর্তিত থাকবে।

১৯ জুনের প্রথম মেট্রো চলাচলের সূচি দেওয়া হল। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ থেকে চলবে ওই দিনের প্রথম মেট্রো।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00