Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে গ্রেফতার নয়, নির্দেশ আদালতের

সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কয়লা পাচার কাণ্ডে সাংসদের আপ্ত সহায়ককে এখনই গ্রেফতার করতে পারবে না ইডি। তবে তদন্তকারী সংস্থার কাছে হাজির দিতে হবে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে। যেহেতু কয়লা পাচার কাণ্ডে কোনও এফআইআর নেই সুমিতের নামে তাই ছয় সপ্তাহ গ্রেফতার করা যাবে না। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের নির্দেশে খুশি নয় কেন্দ্রের আর্থিক তছরুপের তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে ইডি।

মূলত কয়লা পাচার কাণ্ডে ইডি’র তরফে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু দু’বারই সেই তলব এড়িয়ে যান সুমিত। ইডি’র সমনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদের আপ্তসহায়ক। যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত দাস জানিয়েছেন, সশরীরে বা ভার্চুয়ালি ইডি’র কলকাতার অফিসে হাজির দিতে হবে সুমিতকে। তবে তাঁর নামে কোনও মামলা নেই তাই চাইলেই আগামী ছয় সপ্তাহ গ্রেফতার করতে পারবে না ইডি। কয়লা পাচার কাণ্ডে এর আগেও একাধিক বার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সেই সমনে একবার হাজিরা দিয়েছিলেন অভিষেক। টানা নয় ঘন্টা জেরা করেছিল ইডি। এরপর একাধিকবার দিল্লিতেই রুজিরা ও অভিষেককে জেরার জন্য ডাকে ইডি। রুজিরা করোনার কথা জানিয়েই কলকাতার অফিস কিংবা তাঁর বাড়িতে জেরার মুখোমুখি হতে চায় কিন্তু তাতে সম্মতি দেয় নি কেন্দ্রের তদন্তকারী সংস্থা। যার বিরুদ্ধে আদালতে চলছে মামলা।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00