Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে স্বস্তি পেতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ক্ষতিকর ,সাবধানবাণী চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরে যে তীব্র দাবদহ চলছে সেই দাবদহতে আজ থেকে আরো প্রবল সতর্ক বার্তা জারি করেছে। এর পাশাপাশি গত কয়েকদিন আগেই এই প্রবল দাবদাহের জন্য সরকারি এবং বেসরকারি স্কুলগুলিকে(School) চলতি সপ্তাহে ছুটি ঘোষণা করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে খোলা হয়েছে জলছত্র।

জলের পাশাপাশি বিতরণ করা হচ্ছে বাতাসা। রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশরা গরমের হাত থেকে বাঁচতে চোখে কালো চশমা যেমন ব্যবহার করছে তার পাশাপাশি সুযোগ পেলেই ডাবের জলে চুমুক দিচ্ছে। বুধবার দুপুরে একান্ত প্রয়োজনে শহরের রাস্তায় যারা বেরিয়েছেন তীব্র দাবদহে তারা নাস্তানাবুদ হয়ে যান।এই নিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস(Dr. Arindam Biswas) জানান ,এই গরমে বেশি করে জল পান করতে হবে। যদি সম্ভব হয় ওয়ারেস খেতে হবে।

এর পাশাপাশি যদি খুব প্রয়োজন না হয় তাহলে এই গরমে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন তিনি। ঠান্ডা জল বা কোল্ড ড্রিংক্স(Cold Drinks) খেলে প্রাথমিক ভাবে গলায় স্বস্থি হবে ঠিকই ,কিন্তু শরীরে কোন লাভ হবে না বলে জানালেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তাই সাময়িক স্বস্তির হাত থেকে রক্ষা পেতে কোল্ড ড্রিঙ্কস না পান করা ভালো বলেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরমে বের হলে অবশ্যই মাথা ঢাকতে হবে টুপি(Cap) ব্যবহার করতে হবে চোখে কালো চশমা পরতে হবে এবং গরম থেকে হঠাৎ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে প্রবেশ করা ঠিক নয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00