Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলতি মাসের কলকাতার রাস্তায় ১০০ এসি বাস

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই পর্যায়ক্রমে ১০০টিরও বেশি এসি বাস কলকাতার রাস্তায় নামতে চলেছে। অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম বাড়তেই রাস্তা থেকে কার্যত উবে গিয়েছে সরকারি এসি বাস(Government AC Bus)। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন ডিপোয় এসি গাড়িগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। পর্যাপ্ত তহবিলের অভাবে সেগুলি দীর্ঘদিন মেরামত করা যায়নি। সম্প্রতি পরিবহণ দফতরের(Transport Department) আবেদন মেনে নবান্ন(Nabanna) কয়েক কোটি টাকা মঞ্জুর করেছে এই বাসগুলিকে সারাই করে ফের রাস্তায় নামানোর উপযুক্ত করে তোলার জন্য। তার জেরেই সেই বরাদ্দকৃত টাকায় পড়ে থাকা এসি বাসগুলির মেরামতি শুরু হয়েছে। এক্ষেত্রে সাধারণ এসির পাশাপাশি ভলভো এসি বাসের(Volvo AC Bus) সার্বিক রক্ষণাবেক্ষণও শুরু হয়েছে। পরিবহণ কর্তাদের আশা, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই পর্যায়ক্রমে ১০০টিরও বেশি এসি বাস কলকাতার(Kolkata) রাস্তায় নামতে চলেছে।

আরও পড়ুন ‘মণিপুরে যাচ্ছেন না কেন’, শাহি সফর নিয়ে প্রশ্ন তুললেন মমতা

এ প্রসঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে পরিবেশের সঙ্গে রাজ্যের গণপরিবহণের সার্বিক চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। যাত্রীদের কাছে শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাস অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু সাধারণ বাসের তুলনায় জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খাতে খরচ এসি গাড়ির ক্ষেত্রে অনেকটাই বেশি। বৃহত্তর কলকাতায় একাধিক পরিবহণ নিগমের এসি-নন এসি মিলিয়ে প্রায় ৩৫০-এরও বেশি বাস খারাপ হয়ে পড়ে রয়েছে। যার সারাই খরচ বাবদ বিরাট পরিমাণ টাকা পরিবহণ দফতরের তরফে চাওয়া হয়েছিল। কিন্তু গত কয়েকমাস সেই ফাইল ঠান্ডা ঘরেই পড়েছিল। নয়া অর্থবর্ষের বাজেট পেশের পর ধীরে ধীরে দপ্তরগুলির জন্য টাকা ছাড়া হচ্ছে। সেই সূত্রেই এসি বাস মেরামতির জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। তবে দাবি মতো পুরো টাকা দেওয়া অসম্ভব। টানাটানির সংসারে সেই টাকা দিয়েই কোনও মতে সরকারি পরিবহণ সচল রাখতেই এই উদ্যোগ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00