Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটের রাস্তায় নামলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিট জনজোয়ারে ভেসে যায়। ভিড় সামলাতে রাস্তায় নামেন খোদ পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার জানান, ট্রাফিক থেকে আইন শৃঙ্খলা সামলাতে কলকাতা পুলিশ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্ষবরণের রাত পর্যন্ত কলকাতা পুলিশ যে নজরদারি ব্যবস্থা করেছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত থাকবে। সোমবার সন্ধ্যের পর পার্ক স্ট্রিটে জনতার ঢল নামলে পুলিশ মল্লিক বাজার মুখি রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। সকাল থেকেই ধর্মতলা ময়দান আলিপুর চিড়িয়াখানা সহ শহরের দ্রষ্টব্য স্থানগুলিকে ঘিরে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়দিনের দিন শহরে নিরাপত্তা ব্যবস্থা মজবুত রাখতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা পুলিশের তরফে দিনভর রাস্তায় ছিলেন
৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট। এছাড়াও হোমগার্ড ছিলেন ২০৬৪ জন।
নজরদারিতে মহিলা ১ জন ইনস্পেকটর, ৯ জন সাব ইনস্পেকটর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল ছিলেন।
সব মিলিয়ে ৩১৮৯ জন পুলিশ কর্মী রাস্তায় নামেন।
এছাড়াও PCR Van, QRT ও HRFS প্রস্তুত রাখা হয়েছিল লালবাজারের তরফে।
রিভার ট্রাফিক পুলিশ প্রস্তুত ছিল চারটি গঙ্গার ঘাটে। সংশ্লিষ্ট গঙ্গার ঘাট গুলি হল…
★ পানি ঘাট ১
★ পানি ঘাট ২
★ একটি জেটিতে
★ প্রিন্সেস ঘাটে

 

ডিএমজি দুটি টিম ছিল। একটি বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে ।
বিশেষ নজরদারি চালানো হয় এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং থেকে মল্লিক বাজার সহ একাধিক জায়গায়। ৮ টি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল লালবাজারের তরফে। লালবাজার কন্ট্রোল রুম থেকে শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষত পার্ক স্ট্রিট ধর্মতলা ময়দান আলিপুর চিড়িয়াখানা ভিক্টোরিয়া এসব এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সোমবার নজরদারি চালানো হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00