Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা বিমানবন্দরে ভিন রাজ্যের সফরে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতায়াতের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। বুধবার এমনই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতায়াতের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। বুধবার এমনই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে করোনার গ্রাফ উর্ধ্বমুখী তাই সাত রাজ্য ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু-কাশ্মীর, লাদাখ-সহ কিছু জায়গায় যেতে গেলে ও সেখান থেকে আসতে গেলে করোনার RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।

বাংলায় বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সেই সংক্রমণের গ্রাফ যাতে আচমকাই না বেড়ে যায় তাই ভিন রাজ্যে থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বা এ-রাজ্য থেকে যাওয়া ব্যক্তিদের করোনার রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করল স্বাস্থ্য দফতর। সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা বিমানবন্দর। কিছুদিন আগেই ভারতে ওমিক্রন উদ্বেগ বাড়ায় নবান্নে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা রুখতে শুধুই আন্তর্জাতিক নয়, দেশীয় বিমানের ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছিল আগেই। নিয়ন্ত্রণ করা হয়েছিল মুম্বই ও দিল্লি থেকে আসা বিমানের ওঠানামা দিনের ক্ষেত্রে। বাংলাদেশ, সিঙ্গাপুর থেকে কলকাতায় আসা বিমানে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। এবার করোনা রুখতে আরও বড় পদক্ষেপ গ্রহণ করল স্বাস্থ্য দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00