Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শনিবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানালেন অভিষেক। সেইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে।

এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালকে নিশানা করে অভিষেক জানান, ‘রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা নিয়ে কী বলব। লজ্জা করে। শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরদিনই কোচিতে পালিয়ে গেলেন। ওনার তো ক্ষমা চাওয়া উচিত। বাংলার মানুষ বয়কট করবে রাজভবনকে। যতদিন উনি এই আসনে থাকবেন, ততদিন বাংলার মানুষ বয়কট করবে।‘ এখানেই থেমে থাকেননি অভিষেক। একইসঙ্গে তিনি জানান, ‘সিসিটিভি ফুটেজ তো নিশ্চয় আছে। উনি ক্লিন থাকলে সিসিটিভি ফুটেজই বলে দেবে। তাহলে সেটা কেন রিলিজ করছেন না?’

উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে লালবাজারের তরফে স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। এই বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে এই দল। ওই বিশেষ দল রাজভবনে গিয়ে কাজ শুরু করেছে বলে খবর। ইতিমধ্যে রাজভবনের ওসির কাছে সিসিটিভির ফুটেজ চেয়ে পাঠাল লালবাজার।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00