Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিন উপলক্ষে শহরের যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর বিকেল চারটে থেকে ২৫ ডিসেম্বর ভোর পাঁচটা পর্যন্ত ময়দান ও পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সমস্ত ধরনের পন্যাবাহী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই ভাবে ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে পরদিন ২৬ ডিসেম্বর ট্রাফিকের পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত একই ভাবে পন্যবাহী গাড়ি চলবে না।আচার্য জগদীশচন্দ্র বোস রোড(AJC Bose Road) এবং চৌরঙ্গী রোড ক্রসিং উত্তর অভিমুখে, এজেসি বোস রোড ও হরিশ মুখার্জি রোড এবং ক্যাথিড্রল রোড ক্রসিং উত্তর অভিমুখে, এজেসি বোস রোড ও হসপিটাল রোড ক্রসিং, স্ট্র্যান্ড রোড ও গোষ্ঠপাল সরণি ক্রসিং পূর্ব অভিমুখে, স্ট্র্যান্ড রোড ও অকল্যান্ড রোড ক্রসিং পূর্ব অভিমুখে, রেড রোড ও মেয়ো রোড এবং ডাফরিন রোড, ক্যাথিড্রল রোড ও ক্যুইন্সওয়ে, চৌরঙ্গী ও শেক্সপিয়র সরণি- র মতো রাস্তাগুলোতে কোনও মাল বাহী গাড়ি চলবে না ।

পরিবর্তে সেন্ট জাজেস রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবে পণ্যবাহী গাড়িগুলি।২৪ ডিসেম্বর সাধারণ যান চলাচলেও ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করবে। যেরকম প্রয়োজন হবে সেই ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে । কোন পথে কখন নিয়ন্ত্রণ হবে তা লাল বাজারের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে চৌরঙ্গি রোড বাদ দিয়ে পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি ও সংলগ্ন রাস্তায় রাত দুটো পর্যন্ত কোনও যান চলবে না।ক্যুইন্সওয়ে-তে পূর্ব থেকে পশ্চিমে প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ করা হবে। ক্যাথিড্রল রোডেও প্রয়োজন মত যান নিয়ন্ত্রণ হবে ২৪ তারিখ সন্ধ্যের পর থেকে।উত্তর ও দক্ষিণমুখী গাড়ি জেএল নেহেরু রোড ধরে হো চি মিন সরণি ক্রসিং থেকে এজেসি বোস ক্রসিংয়ের দিকে যেতে পারবে। ২৫ ডিসেম্বর বড়দিনের দিনও একই ভাবে প্রয়োজন মত যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ(Kolkata Police)। জেএল নেহেরু রোড থেকে উড স্ট্রিট ক্রসিং, পার্ক স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট বন্ধ রাখা হবে।

হো চি মিন সরণিতে শুধু মাত্র পূর্বমুখি গাড়ি চলাচল করবে। রয়ড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত গাড়ি চলবে। রফি আহমেদ কিদওয়াই রোডে পার্ক স্ট্রিট(Park Street) পর্যন্ত গাড়ি চলবে। রাসেল স্ট্রিট নো এন্ট্রি থাকবে। শেক্সপিয়র সরণি ক্রসিং এবং লিটল রাসেল স্ট্রিটের মধ্যে কোনও যান চলবে না।ফ্রি স্কুল স্ট্রিট থেকে কিড স্ট্রিট পশ্চিম অভিমুখে যান চলাচল করবে। শেক্সপিয়র সরণি ও ক্যামাক স্ট্রিটে বোথওয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোল রুমের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।বড়দিন থেকে নববর্ষের উদযাপন পর্যন্ত শহরের যেসব রাস্তায় নো- পার্কিং জোন সেগুলি হল—— রফি আহমেদ কিদওয়াই রোড, রয়ড স্ট্রিট, কিড স্ট্রিট, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, এলিয়ট রোড।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00