Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরহাদের কথা, বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই কলকাতা শহরের বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করার নির্দেশ দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। শুক্রবার রাতেই কলকাতা পুরসভার পক্ষ থেকে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ।  

সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন পার্কিং ফি ঘোষণা করা হয়। এক লাফে অনেকটাই বৃদ্ধি করা হয় পার্কিং ফি। পুরসভার ওই সিদ্ধান্ত নিয়ে জনমানসে ক্ষোভ বাড়ে। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার পার্কিং ফি বৃদ্ধির বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই পার্কিং ফি বাড়ানো হয়েছে। অবিলম্বে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের জন্য মহানাগরিক ফিরহাদ হাকিমকে নির্দেশও দিয়েছেন।’ যদিও কুণালের সাংবাদিক সম্মেলনের পরে  মেয়র ফিরহাদ হাকিম জানান, তাঁর কাছে পার্কিং ফি প্রত্যাহার নিয়ে কোনও নির্দেশ আসেনি। 

সূত্রের খবর, রাতে্তই এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় কলকাতার মহানাগরিকের। মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বর্ধিত পার্কিং ফি (Parking Fee) প্রত্যাহার করা নির্দেশ দেন। মেয়র তৎক্ষণাৎ তা মেনে নেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00