Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন পুরভোটে কে সর্বোচ্চ ও কে সর্বনিম্ন ভোটে জিতলেন

গত রবিবার বিক্ষিপ্ত অশান্তিতেই ভট হয়েছে কলকাতা পুরসভার। ১৪৪ আসনের কলকাতা পুরসভার নির্বাচনে মঙ্গলবার অর্থাৎ আজ ছিল চূড়ান্ত ফলাফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার বিক্ষিপ্ত অশান্তিতেই ভট হয়েছে কলকাতা পুরসভার। ১৪৪ আসনের কলকাতা পুরসভার নির্বাচনে মঙ্গলবার অর্থাৎ আজ ছিল চূড়ান্ত ফলাফল। আর সেই ফলাফলে ফার্স্ট বয় হয়ে গোটা রাজ্যেই বিশেষ বার্তা বহন করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। গত লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে ৫০ হাজারের ঘরেই তৃণমূলের দুই প্রার্থীকে লিড দিয়েছিলেন। এবার নিজের ওয়ার্ডে বিপুল ভোটে জয় পেয়ে কলকাতা পুরসভা নির্বাচনে ফার্স্ট বয় হয়েছেন জাভেদ পুত্র ফৈয়াজ।

ফৈয়াজ প্রার্থী হয়েছিলেন কসবা বিধানসভা কেন্দ্র থেকে । ওয়ার্ডের নিরিখে যা ৬৬ নম্বর । ২০১৫ এবং এই বছর পর পর এখান থেকে লড়ে জিতলেন ফৈয়াজ। তিনি জিতেছেন ৬২ হাজার ৪৫ ভোটে। কাউন্সিলর নির্বাচনে তো বটেই এই ভোটের অঙ্ক যে কোনও বিধানসভা নির্বাচনেও বড় জয় এনে দিতে পারে। তৃণমূলের আরও এক প্রার্থী ব্যাপক ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়। ১০৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৩৯, ১৬৪ ভোটে। অর্থাৎ কাউন্সিলর হিসেবে প্রথম দুই স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের ব্যবধান বিধানসভা ভোটকে স্মরণ করাচ্ছে রাজনৈতিক মহলকে। সেদিক দিয়ে সবচেয়ে কম ভোটে জিতেছেন সিপিএম প্রার্থী নন্দিতা রায়। কলকাতা পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নন্দিতা ৮৬ ভোটে জিতেছেন। হারিয়েছেন নিকটতম প্রার্থী তৃণমূলের ডাঃ সুকুমার দাসকে। অর্থাৎ সবচেয়ে কম ভোটে জেতা প্রার্থী হিসেবে রইলেন নন্দিতা রায়।

১৪৪ ওয়ার্ডের পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৩৪ টি আসন, বিজেপি পেয়েছে ৩ টি আসন, সিপিএম পেয়েছে ২ টি আসন, কংগ্রেস পেয়েছে ২ টি আসন ও অন্যান্য পেয়েছে ৩ আসন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00