Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমরশিল্পীদের স্মরণে মাতলেন রাজ্যবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিতাতেই সব যেন সব শেষ হয়ে যায়, শুধু মনে রয়ে যায় তাঁর স্মৃতি। আজ এমনই এক কিংবদন্তি শিল্পীর জন্মদিন। হ্যাঁ , একেবারেই ঠিক ধরেছেন আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৪ তম জন্মদিবস। যিনি একাধারে বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক ও সঙ্গীতশিল্পী। তাঁর দেশজোড়া খ্যাতি। বাংলা তথা দেশকে একাধিক গানের উপহার দিয়ে ভরিয়ে দিয়েছেন তিনি। সেই মুসাফিরকে আজ সকলে গানে গানে শ্রদ্ধা নিবেদন করছেন। শহর কলকাতা জুড়ে কিশোর ভক্তরা একটু অন্যরকম ভাবে ৪ অগাষ্ট পালন করে থাকেন।

আজ শহরে এক অন্য ব্যস্ততার ছবি ধরা পড়ল। একদিকে অমরশিল্পী কিশোর কুমার ওরফে আভাস কুমার গাঙ্গুলীর জন্মদিন। অন্যদিকে, বাঙালীর দুর্গাপুজো যাঁর চণ্ডীপাঠ ছাড়া একেবারে অসম্পূর্ণ সেই প্রখ্যাত বেতারশিল্পী  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১১৮ তম জন্মদিবস। সকাল থেকেই আজ সাজো, সাজো রব। চরম ব্যস্ততার ছবি ধরা পড়ল নবান্নে ও টালিগঞ্জে। গানে, গানে মন ভোলানোর দিন।

নবান্নে কিশোর কুমার ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদ্যুৎ তথা ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক সঙ্গীতশিল্পীরা। যাঁদের গানের ছন্দে মেতে উঠলেন খোদ মন্ত্রীও।

অন্যদিকে, টলিপাড়াতেও এক আলাদা উন্মাদনার ছবি ধরা পড়ল। এই কলকাতা বারবার প্রমাণ দিয়েছে, শিল্পীর সৃষ্টি তাঁরা কখনও ভোলেনা। বরং শিল্পীকে কিভাবে যোগ্য সম্মান দিতে হয়, তা প্রমাণ করেছেন কলকাতাবাসী ও রাজ্য সরকার। টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে  কিশোর কুমারের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস,  ন্দ্রনীল সেন ও সংগীত শিল্পী গৌতম ঘোষ সহ অন্যান্যরা। আজ আশা না থাকলেও, তাঁর ভালোবাসা রয়ে গিয়েছে আমাদের মন মন্দিরে। এই মুহুর্তের পক্ষ থেকে অমরশিল্পী কিশোর কুমার ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00