Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেও জেলমুক্তি নয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতির ইডি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন জামিন পেলে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। তার কারণ সিবিআইয়ের মামলায় এখনও গ্রেফতার হয়ে আছেন তিনি। সিবিআই মামলায় জামিন পাননি।

এর আগেও গ্রুপ সি কর্মী নিয়োগের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। সেবারও জেলমুক্তি হয়নি তাঁর। কারণ সকালে  গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতে জামিন পেয়েছিলেন। রাত হতেই অন্য এক মামলায় ফের গ্রেফতার হয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতে সকালে জামিন পেয়েচিলেন কল্যাণময়। কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু রাত হতেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সিবিআই কল্যাণময়কে ফের গ্রেফতার হিসাবে দেখায়।  নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের মামলায় গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে। সিবিআই ও ইডি দুই সংস্থাই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে। দীর্ঘদিন ধরে জেলেই রয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর একের পর এক গুরুতর বিস্ফোরক অভিযোগ ওঠে কল্যাণময়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও  অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, শিক্ষক ও কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হওয়ার আগে চার বছর পর্ষদের প্রশাসকের ভূমিকা সামলেছিলেন তিনি। তারপর গত ২০১৬ সাল থেকে সামলেছিলেন পর্ষদ সভাপতির দায়িত্ব।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00