Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এজলাসে ঢুকতে কেউ যেন বাধা না পায়, পুলিশকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে বিচার প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়শনেরএকাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য বার অ্যাসোসিয়শনের আইনজীবীদের একাংশ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয় অভিযোগ ওঠে এজলাস বয়কট করা আইনজীবীরা অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে দিচ্ছেন না। সেই খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) কাছে পৌঁছলে মঙ্গলবার তিনি পুলিশকে নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা হাইকোর্টের ওসি-কে তলব করেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেওয়া হয়। যাঁরা আসতে চান, তাঁরা যেন এজলাসে ঢুকতে পারেন। যাঁরা আসতে চান না, সেটা তাঁদের বিষয়। অন্যদিকে মঙ্গলবার বিচারপতির এই নির্দেশের পর তাঁর এজলাসের বাইরে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। এরপর আইনজীবীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে প্রবেশ করেন। শুরু হয় বিচার প্রক্রিয়াও। কিন্তু বেশির ভাগ আইনজীবী অনুপস্থিত ছিলেন এদিন। ফলে স্বাভাবিক বিচার প্রক্রিয়া এগোয়নি।

প্রসঙ্গত মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে বিচার প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়শনের (Bar Association) একাংশ। মঙ্গলবার বার অ্যাসোসিয়শনের আইনজীবীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। একটি চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবী। অন্যদিকে বার অ্যাসোসিয়শনের চিঠির প্রেক্ষিতে এদিন হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00