Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত স্থগিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে মঙ্গলবার মত বদলালেন। ভবনটির ১৬টি পরিবারের মত শুনলেন। বিধাননগর পুরসভার ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর চামেলি নস্কর পরিবারগুলির দুরাবস্থার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন। এরপরেই বিচারপতি বলেন, ‘‘দুর্গাপুজোর সময় মাথার উপর থেকে ছাদ চলে যাবে এটা আমিও চাই না।’’ তাই ১৯ ডিসেম্বর পর্যন্ত ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দেন।

এজলাসে বসেই  ১৬টি পরিবারের সঙ্গে কথা বলেন বিচারপতি। তার পরেই তিনি বলেন, ‘‘আপনারা ঠকেছেন। এটা দেখার পরে আমি মত পরিবর্তন করছি। প্রোমোটার আপনাদের ঠকাতে পারে। কিন্তু আদালত তো ঠকাতে পারে না। মানবিকতা বলে তো কিছু আছে। আপনাদের বাড়ি এখনই ভাঙছি না। পুজো মিটে গেলে এ নিয়ে আদালত পরবর্তী নির্দেশ দেবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই নির্মাণ ভাঙা হবে।’’

পাশপাশি বিচারপতি নির্দেশ দেন, ওই ১৬টি পরিবারের ভবিষ্যৎ নিয়ে বিধাননগর পুরসভার মেয়র, চেয়ারম্যান এবং কাউন্সিলরের সঙ্গে আলোচনা করতে হবে।  এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হল তা ২৪ নভেম্বরের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে।

প্রোমোটারদের উদ্দেশ্যে বলেন, ফ্ল্যাট মালিকদের টাকা ফেরত দিতে হবে। পরিবারগুলিকে বলেন, ফ্ল্যাটের বকেয়া টাকা প্রোমোটারকে দিতে হবে না।এমনকি পুজোর পরে ইডিকে তদন্তভার দেওয়া হতে পারে বলে জানালেন বিচারপতি।  

উল্লেখ্য, সল্টলেকের সেক্টর ফাইভে ১৮১ শান্তিনগর এলাকায় একটি ভবনকে ঘিরে বিতর্ক তৈরি হয়। মামলাকারী অবৈধ নির্মাণের বিষয়ে বিধাননগর পুরনিগমকে অভিযোগ জানান। এরপর আদালতের দ্বারস্থ হন। পুরনিগমের আইনজীবী আদালতে জানান, নির্মাণকারীকে পুরনিগমে ডাকা হলেও তিনি আসেননি। এরপরেই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি। বিল্ডিংটির বাসিন্দারা নির্মাণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুনর্বাসন চাইতে পারে বলেও জানিয়েছেন বিচারপতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00