Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগেশচন্দ্র ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সিআইডি নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাঁচ বছরের পুরোনো এই মামলায় নির্দেশ দিলেন বিচারপতি। অধ্যক্ষকে সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে প্রয়োজনে সিআইডি হেফাজতে নিতে পারবে বলেও জানান বিচারপতি।  পাশাপাশি দ্রুত তদন্ত শুরু করে ১৮ অক্টোবরের মধ্যে  প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিআইডিকে।

২০১৮ সালের অক্টোবরে অধ্যক্ষ সুনন্দার বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের মামলা করেন গভর্নিং বডি-র এক প্রাক্তন সদস্য নীল বসু। পরে নিম্ন আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

এরপর কলকাতা পুলিশের চারু মার্কেট থানা তদন্ত শুরু করে। এরপর তদন্তভার যায় কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশনে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, গত পাঁচ বছরে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন ওই মামলার তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে। তাই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়।  

উল্লেখ্য, ২০১৮ সালে ওই মামলা হওয়ার পর ২০১৯ সালে সুনন্দাকে দেওয়া হাইকোর্ট তিনবছরের রক্ষাকবচ দিয়েছিল। এখন তাঁর আর রক্ষাকবচ নেই।  প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ। সুনন্দাকে অপসারণ এবং তাঁর অফিস তালাবন্ধ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে আর কলেজে না ঢোকারও নির্দেশ দেওয়া হয়। গত  বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডুকে বৃহস্পতিবার কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় অধ্যক্ষের ঘরের তালা খুলে তাদের প্রবেশ করতে সাহায্য করবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00