Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেলেনি শাহি সময়, শনিবার উদ্বোধন হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর

উদ্বোধন করতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। তবে তাঁর সময় হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল আগামী শনিবার উদ্বোধন হবে জোকা-তারাতলা মেট্রো’র (JOKA TARATALA METRO)। উদ্বোধন করতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ (AMIT SHAH)। তবে তাঁর সময় হচ্ছে না। তাই আপাতত স্থগিত নয়া এই রুটের মেট্রো চলাচল।

মূল রুট জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত। তবে উদ্বোধনের পরে তা চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত। পরে বাড়ানো হবে পরিষেবা। সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষকে বলা হয়েছে, আগামিকাল উদ্বোধনের পরিকল্পনা স্থগিত রাখতে। কলকাতা এলেও এখনই উদ্বোধন করার সময় হচ্ছে না অমিত শাহের।

জানা গিয়েছে, এই পরিষেবা শুরু হলে দ্বিতীয় পর্যায়ে কাজ হবে মোমিনপুর- বিবাগীবাগ রুটের। তখন একটি মেট্রো স্টেশন হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। উল্লেখ্য, ২০১০ সালে ভারতের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) জোকা-তারাতলা মেট্রো প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর অবশেষে চালু হতে চলেছে যাত্রী পরিষেবা। জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা চালু হলে বেহালাকে যানজট থেকে মুক্ত করা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে সব ঠিক থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী’র সময় হয়নি বলে থমকে থাকছে উদ্বোধন। আর এতেই মনখারাপ কলকাতাবাসীর। এখন কতদিনের অপেক্ষা কে জানে!

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00